বিশ্বকাপে যে ২০ দলের টিকিট নিশ্চিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ১২:০৪ পিএম


ফুটবল বিশ্বকাপ
ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য এখন পর্যন্ত ২০ দলের নাম চূড়ান্ত হয়েছে। আফ্রিকা মহাদেশ থেকে সর্বশেষ যোগ দিয়েছে রিয়াদ মাহরেজের আলজেরিয়া, এর আগে জায়গা নিশ্চিত করেছিল মোহামেদ সালাহর নেতৃত্বাধীন মিসর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়ার বিপক্ষে ৩-০ গোলের বড় জয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আলজেরিয়া। ম্যাচের মাত্র ৭ মিনিটেই গোলের সূচনা করেন মোহাম্মদ এল আমিন আমৌরা। ১৯ মিনিটে রিয়াদ মাহরেজ যোগ করেন দ্বিতীয় গোলটি, আর ৫৭ মিনিটে আমৌরা করেন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল। এর ফলে ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আলজেরিয়া নিশ্চিত করেছে বিশ্বকাপে খেলা। 

১২ বছর পর আবারও বিশ্বকাপে ফিরছে আলজেরিয়া। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে শেষ ষোলো থেকে বিদায় নেয় দলটি। এর আগে তারা ১৯৮২, ১৯৮৬ ও ২০১০ সালেও অংশ নিয়েছিল ফুটবলের সবচেয়ে বড় আসরে।

বিজ্ঞাপন

অন্যদিকে বুধবার কাসাব্লাংকায় জিবুতিকে ৩-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে মিসর। দলের অধিনায়ক মোহামেদ সালাহ ম্যাচে করেছেন জোড়া গোল। ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আফ্রিকার প্রথম দল হিসেবে মূলপর্ব নিশ্চিত করে ফারাওরা।

১৯৩৪ সালে প্রথম বিশ্বকাপে খেলা মিসর এর আগে অংশ নিয়েছিল ১৯৯০ ও ২০১৮ সালে। এবার হবে তাদের চতুর্থ বিশ্বকাপ। বাছাইপর্বে মিসরের করা ১৯ গোলের মধ্যে একাই ৯টি করেছেন সালাহ।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত আফ্রিকা মহাদেশ থেকে চারটি দেশ নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট। মহাদেশটির আরও পাঁচটি দল যোগ দেবে বাছাইপর্ব শেষ হলে।

আগামী বিশ্বকাপ হবে রেকর্ড ৪৮ দলের টুর্নামেন্ট। আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা স্বাগতিক হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মূলপর্বে রয়েছে। বাকি ৪৩ দল বাছাইপর্ব থেকে আসবে, আর ছয় দলের ইন্টারকন্টিনেন্টাল প্লে-অফ থেকে উঠবে আরও দুটি দল।

বিজ্ঞাপন

আগামী ৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বের ড্র।

এখন পর্যন্ত বিশ্বকাপ নিশ্চিত করা ২০ দল

কনক্যাকাফ (উত্তর-মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান)
কানাডা (স্বাগতিক), মেক্সিকো (স্বাগতিক) ও যুক্তরাষ্ট্র (স্বাগতিক) (বাছাই খেলে আরও ৩ দল উঠবে)

কনমেবল (দক্ষিণ আমেরিকা)
আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে

এএফসি (এশিয়া)
অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান (বাছাই খেলে আরও ২ দল উঠবে)

সিএএফ (আফ্রিকা)
মরক্কো, তিউনিসিয়া, মিসর ও আলজেরিয়া (বাছাই খেলে আরও ৫ দল উঠবে)

ওএফসি (ওশেনিয়া)
নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ) বাছাইপর্ব চলছে। সেখান থেকে সরাসরি উঠবে ১৬ দল।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission