images

খেলা / ক্রিকেট

হোয়াইটওয়াশ এড়াতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ 

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০২:৫৫ পিএম

ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে জিততে না পারলে মেহেদী হাসান মিরাজের দল যোগ করবে লজ্জার এক অধ্যায়। আবু ধাবিতে আজ শেষ ওয়ানডেতে তাই মরিয়া হয়ে মাঠে নামছে টাইগাররা।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতা চোখে পড়েছে সবার। টপ অর্ডারের কেউই বড় ইনিংস গড়তে পারেননি, এমনকি অধিনায়ক মিরাজও ব্যাট হাতে সংগ্রামে। ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাবে টানা দুই ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে।

এই ব্যর্থতা কাটিয়ে সান্ত্বনার জয় ছিনিয়ে আনতেই একাদশে আসতে পারে বড় পরিবর্তন। টিম ম্যানেজমেন্ট জানায়, অফফর্মে থাকা তানজিদ তামিমের জায়গায় সুযোগ পেতে পারেন নাঈম শেখ। পাশাপাশি মিডল অর্ডারে ব্যর্থ জাকের আলীর বদলে শামীম পাটোয়ারিকে বিবেচনা করা হচ্ছে।

পেস আক্রমণে নতুন চমক হতে পারেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার ধারাবাহিক পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের।

বিশ্লেষকরা মনে করছেন, জয়ের জন্য ব্যাটিং অ্যাপ্রোচে বড় পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে। দ্বিতীয় ওয়ানডেতে যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন ব্যাটাররা, তাতে প্রশ্ন উঠেছে দলের পরিকল্পনা ও সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কৌশল নিয়েও।

ওয়ানডে সুপার লিগে সরাসরি বিশ্বকাপ যোগ্যতা অর্জনের লড়াইয়ে প্রতিটি ম্যাচ এখন সমান গুরুত্বপূর্ণ। তাই আবু ধাবির মাঠে শুধু হার এড়ানো নয়, আত্মবিশ্বাস ফিরে পাওয়াই এখন টাইগারদের মূল লক্ষ্য।

আরও পড়ুন
FAYEZ

জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আরটিভি/এসকে