জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ব্লক হতে পারে ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০২:৪২ পিএম


ফয়েজ আহমদ তৈয়্যব
ছবি: সংগৃহীত

জনপ্রিয় আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো ডটকম বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, অনলাইন জুয়া ও এর প্রচার-প্রচারণা বাংলাদেশের আইনে স্পষ্টভাবে নিষিদ্ধ। তবুও ক্রিকইনফো অবৈধভাবে এসব বিজ্ঞাপন প্রচার করে যাচ্ছে। যা সাইবার নিরাপত্তা আইন, ২০২৫ লঙ্ঘনের শামিল।

FAYEZ

বিজ্ঞাপন

ফেসবুক আইডিতে তিনি লেখেন, অনলাইন জুয়া, এর প্রচার-প্রচারণা বিজ্ঞাপন ইত্যাদি বাংলাদেশের সাইবার সুরক্ষা আইন ২০২৫ এ নিষিদ্ধ। জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বস্বান্ত, পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ।  

তিনি আরও লেখেন, আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ডসহ বেশ কিছু ক্রিকেট প্লেইং দেশের ক্রিকইনফো অ্যাডভার্টাইজমেন্ট স্টাডি করে দেখেছি সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত। 

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও জানান, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) ক্রিকইনফোকে এ বিষয়ে ইমেইল পাঠিয়েছে। এবং পরবর্তীতে তাদেরকে ডাকযোগে রেজিস্টার চিঠি পাঠানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিকইনফো, অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের উপর আয়কর কিংবা ভ্যাট হিসাবে বাংলাদেশকে কোন অর্থ দেয়নি আইন পাশের আগে-পরে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

  

সবশেষে তিনি জানান, জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিকইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা, এই বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত সংগ্রহ করবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission