images

খেলা / ফুটবল

লিভারপুলকে তাদের মাঠে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ১০:৫৩ এএম

রোববার (১৯ অক্টোবর) হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে লিভারপুলকে পরাস্ত করেছে। লিভারপুলের ঘরের মাঠ আনফিল্ডে এই ফল তাদের শিরোপা ধরে রাখার পরিকল্পনায় বড় ধাক্কা দিয়েছে।

ম্যাচের মাত্র ৬৩ সেকেন্ডে ব্রায়ান এমবুয়েমোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলস। ব্রুনো ফার্নান্দেজের পাস পেয়ে এমবুয়েমো কোনাকুনি শটে বল জালে পাঠান। প্রথম হাফে লিভারপুলের আক্রমণ তেমন ফলপ্রসূ হয়নি, তবে তাদের ডিফেন্স কিছুটা শক্তিশালী ছিল।

দ্বিতীয় হাফে লিভারপুল একের পর এক আক্রমণ চালিয়ে গোলের চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৭৮ মিনিটে কোডি গাকপো সমতা ফেরান কিয়েসারের পাস থেকে। তবে ৮৪ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেডে আবারও এগিয়ে যায় ইউনাইটেড এবং সেই লিড শেষ পর্যন্ত ধরে রাখে তারা।

আরও পড়ুন
mbappe

এমবাপ্পের গোলে আবারও টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

এই জয় দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ৯ বছর পর লিভারপুলের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরে যায়। লিগে টানা তিন ম্যাচ হেরে লিভারপুল এখনও ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে অবস্থান করছে ইউনাইটেড।

আরটিভি/এসকে