এমবাপ্পের গোলে আবারও টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২০ অক্টোবর ২০২৫ , ০৯:৫৬ এএম


রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত

লা লিগায় আবারও শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। হেতাফের মাঠে কিলিয়ান এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য দেখায় রিয়াল। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি তারা। হেতাফের গোলরক্ষকের দৃঢ়তায় প্রথম ৪৫ মিনিট গোলশূন্যই থাকে।

তবে বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামার মাত্র ৪৪ সেকেন্ড পর হেতাফের খেলোয়াড় অ্যালেন নিয়ম সরাসরি লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়রকে কনুই দিয়ে ধাক্কা দেওয়ায়। খেলোয়াড়ের ঘাটতি সামলানোর আগেই গোল হজম করে স্বাগতিকরা।

বদলি খেলোয়াড় গিলারের পাস পেয়ে ৪৯তম মিনিটে জালের দেখা পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। এই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের।

৮৪তম মিনিটে হেতাফের আরেক ফুটবলার অ্যালেক্স সানক্রিস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। দুই খেলোয়াড় কমে গিয়ে শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি স্বাগতিক দল।

আরও পড়ুন

এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আবারও লা লিগার টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission