images

খেলা / ক্রিকেট

আকবরের নেতৃত্বে হংকং সিক্সেসে খেলবে বাংলাদেশ

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ০২:৫৩ পিএম

হংকং সিক্সেস ২০২৫ আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার আকবর আলি। ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে এই সিক্স-এ-সাইড ফরম্যাটের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিসিবি জানায়, গত আসরের সেমিফাইনালিস্ট বাংলাদেশ দলে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার আবু হায়দার রনি। আগ্রাসী ওপেনার জিসান আলমও টানা দ্বিতীয়বারের মতো খেলবেন। গত আসরে ৪ ম্যাচে ১৫২ রান এবং ৬ উইকেট নিয়েছিলেন জিসান। এছাড়া সমান ম্যাচে ৩ উইকেট শিকার করা মোহাম্মদ সাইফউদ্দিনও স্কোয়াডে আছেন।

নতুন করে দলে নেওয়া হয়েছে তিন ফরম্যাটে ৮০টি ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকতকে। পাশাপাশি ডাক পেয়েছেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান এবং পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।

আরও পড়ুন
vini

ভাঙা সম্পর্ক জোড়া দিলেন ভিনিসিয়ুস

২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্ট ২০১২ সাল পর্যন্ত নিয়মিত আয়োজন হতো। বিরতির পর ২০১৭ সালে পুনরায় মাঠে গড়ায় এবং ২০২৪ সালে আবার আসর বসে। এবার টানা দ্বিতীয় বছর এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

আরটিভি/এসকে