বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ০৭:৪৫ পিএম
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস দেড়শ রানের আগেই থেমে গেছে। শুরুতে তাসকিন আহমেদ এক উইকেট এনে বাংলাদেশকে আগ্রাসী শুরুর সুযোগ দিলেও অ্যালিক আথানাজে ও শাই হোপের ঝড়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের দিকে এগোতে দেখা যাচ্ছিল।
তবে এই দুই ব্যাটারের বিদায়ের পরই ধস নামে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে। মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেনের সঠিক আঘাতের ফলে শেষ ৫৪ বলে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৪৪ রান করতে পেরেছে এবং ৮ উইকেট হারিয়েছে। অধিনায়ক শাই হোপ সর্বোচ্চ ৫৫ রান করেছেন, আর আথানাজে করেছেন ৫২।
উইকেটের খাতায় বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। দুইটি করে উইকেট নিয়েছেন স্পিনার রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।
বাংলাদেশের চমকপ্রদ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের শুরুতে গড়া শতরানের জুটি ভেঙে গেলে দলকে নির্ধারিত ২০ ওভারে বড় সংগ্রহ করতে দেয়নি। এর ফলে বাংলাদেশকে জয়লক্ষ্য হিসেবে পেয়েছে ১৫০ রান।
বাংলাদেশের দারুণ বোলিং কমব্যাকের ফলে ম্যাচে এখনো সমীকরণের দিকেই ধাবিত হচ্ছে ফলাফল।
আরটিভি/এসকে