images

খেলা / ক্রিকেট

আশরাফুলের কোচ হওয়া নিয়ে সাবেকদের মতামত

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ১২:০৩ পিএম

আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এর আগে তিনি বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের সহকারী কোচ এবং ঘরোয়া ক্রিকেটে কোচিং করেছেন। এছাড়া লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছেন তিনি। তার খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা কোচিংয়ে কাজে লাগবে বলে মনে করছেন অনেক সাবেক ক্রিকেটার।

বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, আশরাফুল ১৯৯৭ সালের পর বাংলাদেশের প্রথম খেলোয়াড় যিনি টেস্ট অভিষেকে শতরান করেছেন। তার লেভেল থ্রি কোচিং কোর্স সম্পন্ন এবং ভালো অভিজ্ঞতা রয়েছে। আমাদের প্লেয়ারদের ট্যাক্টিক্যাল ভুল শুধরে দিতে আশরাফুলের অন্তর্ভুক্তি বড় সহায়তা হবে। তিনি অনেক বড় ইনিংস খেলেছেন, এমন সময়ে যখন বাংলাদেশ আন্ডারডগ ছিল।

অন্য এক বোর্ড পরিচালক আমজাদ হোসেন জানান, বর্তমানে যেখানে বেশি সাপোর্ট দরকার সেখানে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ দরকার। আপাতত আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত এই নিয়োগ, পরে নেক্সট বিশ্বকাপের আগে সিদ্ধান্ত নেব।

বিসিবির আরেক পরিচালক ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক অবশ্য এখনই আশরাফুলকে নিয়ে বড় মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে তাকে দেখতে হবে কী করতে পারে। এটা একটি সিরিজের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ, এখনই বাড়তি মন্তব্য করা কঠিন।

রাজ্জাক বাংলাদেশের টিম ডিরেক্টর পদেও দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, আমরা যেহেতু ক্রিকেট ব্যাকগ্রাউন্ডের, তাই টিমের কোনো কাজকর্মে পরামর্শ ও ইনপুট দেওয়ার সুযোগ থাকলে দিব। এটি হস্তক্ষেপ নয়, বরং দায়িত্বের অংশ।

আরও পড়ুন
BRAZIL

তারকা খেলোয়াড়কে বাদ দিয়ে ব্রাজিলের দল ঘোষণা

মোহাম্মদ আশরাফুলের এই নিয়োগকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন, বিশেষ করে তার খেলোয়াড়ি অভিজ্ঞতা ও কোচিং যোগ্যতা দলের জন্য মূল্যবান হবে বলে মনে করা হচ্ছে।

আরটিভি/এসকে