তারকা খেলোয়াড়কে বাদ দিয়ে ব্রাজিলের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ১১:৪৮ এএম


ব্রাজিল
ছবি: সংগৃহীত

চলতি মাসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে। সে লক্ষ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ঘোষিত দলে এসেছে বেশ কিছু চমক, আবার বাদ পড়েছেন কয়েকজন নিয়মিত মুখ।

বিজ্ঞাপন

দীর্ঘ তিন বছর পর ব্রাজিল দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনহো। সৌদি লিগে যাওয়ার পর তার পারফরম্যান্স নিয়ে সমালোচনা থাকলেও আনচেলত্তির চোখে জায়গা করে নিয়েছেন তিনি। এবার জাতীয় দলের জার্সিতে কেমন খেলেন, তা দেখার অপেক্ষায় সমর্থকরা।

এদিকে প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েছেন বাহিয়ার তরুণ ডিফেন্ডার লুসিয়ানো জোবা। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ২৮ ম্যাচে ৫ গোল ও ৪ অ্যাসিস্ট করে আলোচনায় আসেন এই ডিফেন্ডার।

বিজ্ঞাপন

বার্সেলোনা ছাড়ার পর পালমেইরাসে দুর্দান্ত সময় কাটাচ্ছেন ভিটর রোকো। তার চমকপ্রদ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আবারও জায়গা মিলেছে জাতীয় দলে। ২০২৩ সালে অভিষেকের পর এবারই হতে পারে তার নিজেকে প্রমাণের বড় মঞ্চ।

তবে ব্রাজিল দলে এবারও নেই নেইমার জুনিয়র। ইনজুরি কাটিয়ে দেড় মাস ধরে মাঠে ফিরলেও তাকে বিশ্রাম দিয়েছেন আনচেলত্তি। ফলে আক্রমণভাগে নেইমারের অনুপস্থিতিতে কেমন করে ব্রাজিল, সেটাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দু।

বিজ্ঞাপন

গত মাসের স্কোয়াড থেকে বাদ পড়েছেন কার্লোস অগাস্টো, দগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গ্যাব্রিয়েল মার্টিনেলি ও ইগো জেসুস।

আগামী ১৫ নভেম্বর ব্রাজিল মুখোমুখি হবে সেনেগালের, আর ১৯ নভেম্বর দ্বিতীয় প্রীতি ম্যাচে প্রতিপক্ষ তিউনিসিয়া।

বিজ্ঞাপন

সেনেগাল ও তিউনিসিয়া ম্যাচের ব্রাজিল দল

গোলরক্ষক: বেন্তো, এডারসন, উগো সোসা।

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দানিলো, এদের মিলিতাও, ফাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালিয়াইস, লুসিয়ানো জোবা, পাওলো এনরিক, মারকুইনহোস, ওয়েজলি।

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গিমারাইস, ক্যাসেমিরো, ফ্যাবিনহো, লুকাস পাকেতা।

ফরোয়ার্ড: এস্তেভাও উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিকে, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র ও ভিটর রোকো।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission