images

খেলা / ফুটবল

যে কারণে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন তিন তারকা খেলোয়াড়

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৯:৩১ এএম

অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে ঘোষিত আর্জেন্টিনা দলে বড় পরিবর্তন এসেছে। আতলেতিকো মাদ্রিদের তিন খেলোয়াড় হুলিয়ান আলভারেস, নাহুয়েল মলিনা ও জুলিয়ানো সিমিওনে দল থেকে বাদ পড়েছেন। কারণ, তারা সময়মতো হলুদ জ্বরের টিকা নেননি।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, টিকার অভাবে তিনজনই অ্যাঙ্গোলায় প্রবেশের অনুমতি পাননি। ফলে তারা লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজদের সঙ্গে সফরে যেতে পারছেন না।

এ ছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার ডান হাঁটুতে চোট পাওয়া নিশ্চিত করেছে এএফএ।

চারজনের অনুপস্থিতিতে নতুন মুখ যুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি। তিনি দলে নিয়েছেন দুই ডিফেন্ডারকে কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্তিনেজ।

আরও পড়ুন
toss

বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

রয়্যাল ইউনিয়ন সেন্ট-গিলোইসের খেলোয়াড় কেভিন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তিনি লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বড় ভাই। অন্যদিকে, দীর্ঘ লিগামেন্ট চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা লিসান্দ্রো মার্তিনেজ।

আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার।

আরটিভি/এসকে