বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৯:১১ এএম


বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ লাল বলের ক্রিকেট খেলতে মাঠে নামছে।মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি। 

বিজ্ঞাপন

সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দল আয়ারল্যান্ড। বাংলাদেশ দলে অভিষেক হচ্ছে হাসান মুরাদের। ২০২৩ সালের এপ্রিলে দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল। মিরপুরে সেই ম্যাচে চার দিনেই জিতেছিল বাংলাদেশ।

২০১৭ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এটি আয়ারল্যান্ডের ১১তম ম্যাচ। তিনটি জিতেছে তারা, হেরেছে সাতটি। এনিয়ে দ্বিতীয়বার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে তারা। আগেরটিতে প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

আরও পড়ুন

আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কারমাইকেল, টেক্টর, ক্যাম্ফার, টাকার, নিল, ম্যাকব্রাইন, হাম্ফ্রেস ও ইয়াং।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission