images

খেলা / ক্রিকেট / ফুটবল

বাফুফের কড়া সমালোচনায় আসিফ আকবর

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০২:০৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ফুটবলারদের আচরণ ও মাঠ ব্যবস্থাপনা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। রোববার (৯ নভেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

আসিফের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছে। তবে এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন আসিফ আকবর। তিনি বলেন, আমার পুরো বক্তব্য না শুনেই সমালোচনা করা হচ্ছে। ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। সরি বলতেও রাজি না আমি।

আসিফ অভিযোগ করে বলেন, ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। তারা অনেক সময় উইকেট ভেঙে ফেলে, মাঠ নষ্ট করে ফেলে। দেশের অনেক স্টেডিয়াম ফুটবলের নামে দখল করে রাখা হয়েছে, অথচ সেখানে ফুটবল খেলা হয় না।

তিনি আরও বলেন, ক্রিকেট একটা ডিসিপ্লিনড ও আভিজাত্যের খেলা। আমরা মারামারি করতে যাব না, তবে প্রয়োজনে করবও কারণ আমাদের খেলতে হবে, আমাদের ছেলেমেয়েরা মাঠে নামবে, এটাই আমাদের অঙ্গীকার।

আসিফ আকবর বলেন, এশিয়ান আর্চারি টুর্নামেন্টের ভেন্যু এক বছর আগে ঠিক হয়েছে। কিন্তু হঠাৎ করেই বাফুফে সেখানে বাংলাদেশ–নেপাল প্রীতি ম্যাচ ঘোষণা দিল। এটা কি স্বেচ্ছাচারিতা নয়?

তিনি প্রশ্ন রাখেন, আবাহনী বা মোহামেডান শতবর্ষী ক্লাব হয়েও কেন নিজস্ব মাঠ তৈরি করতে পারেনি? বসুন্ধরা কিংস পারলে তারা কেন পারছে না?

এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম নিয়েও যদি অন্যায় হয়, আমি প্রয়োজনে আদালতে যাব। মাঠের অধিকার আদালত থেকেই আদায় করব।

আরও পড়ুন
Rtv

‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ, প্রয়োজন হলে মারামারি করব’

এর আগে, বিসিবি পরিচালকের এমন মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বাফুফে সদস্য ও সাবেক তারকা ফুটবলার গোলাম গাউস। তিনি বলেন,
আসিফ তো ক্রীড়াঙ্গনের মানুষই না। তিনি যেভাবে মন্তব্য করেছেন, তাতে ফুটবলের কিছু যায় আসে না। কিন্তু একজন বোর্ড কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অশালীন বক্তব্য প্রত্যাশিত নয়।

আরও পড়ুন
BCB

সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

দেশে মাঠ ব্যবহারে ফুটবল ও ক্রিকেটের দ্বন্দ্ব নতুন নয়। জেলা পর্যায়ে অনেক মাঠ ফুটবল দখলে থাকায় ক্রিকেট আয়োজন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ বিসিবির পক্ষ থেকে বহুবার তোলা হয়েছে। আসিফ আকবরের মতে, দেশজুড়ে লাখ লাখ তরুণ খেলতে পারছে না শুধুমাত্র মাঠ সংকটের কারণে। এখনই সময় বিসিবি-বাফুফের যৌথভাবে এই সমস্যার স্থায়ী সমাধান করার।

আরটিভি/এসকে