সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ১২ নভেম্বর ২০২৫ , ০১:৪১ পিএম


সংবাদকর্মীদের কাছে ক্ষমা চাইলেন বিসিবি সভাপতি
আমিনুল ইসলাম বুলবুল।ছবি: সংগৃহীত

দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিন (১০ নভেম্বর) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবেশে বাধা পেয়ে সাংবাদিকরা বর্জনের ঘোষণা দেন। এ ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে আখ্যা দিয়ে সংবাদকর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে কনফারেন্স শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আগের দিনই (৯ নভেম্বর) বিসিবির পক্ষ থেকে সংবাদকর্মীদের আমন্ত্রণ জানানো হলেও, নির্ধারিত সময়ে উপস্থিত সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এমনকি সংবাদ সংগ্রহ বা ফুটেজ নেয়ার সুযোগও পাননি তারা।

নির্ধারিত সময় বিকেল ৪টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও, প্রায় ৪টা ৪০ মিনিটে সাংবাদিকদের প্রবেশের অনুরোধ জানানো হয়। এতে ক্ষুব্ধ সাংবাদিকরা বয়কটের সিদ্ধান্ত নেন। পরে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াঁ ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এলেও সাংবাদিকরা সিদ্ধান্তে অনড় থাকেন।

বিজ্ঞাপন

দুই দিন পর, মঙ্গলবার (১২ নভেম্বর) এক ভিডিওবার্তায় বিসিবির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমি নিজেই আপনাদের সেখানে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতির কারণে আপনাদের উপযুক্ত সম্মান দেখানো সম্ভব হয়নি। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী।

তিনি আরও বলেন, এই ব্যর্থতার জন্য আমাদের কোন বিভাগের ভুল হয়েছে, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা ক্রিকেটের বড় স্টেকহোল্ডার, ভবিষ্যতে আমরা চেষ্টা করব যেন এমন ভুল আর না হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিসিবি সভাপতির এই ক্ষমা প্রার্থনা সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা ও সম্পর্ক পুনরুদ্ধারের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission