images

খেলা / ক্রিকেট

ডাবল সেঞ্চুরি মিস করায় আক্ষেপ, তবু সন্তুষ্ট জয়

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ১০:০৮ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দুয়ারে গিয়েও থেমে গেলেন মাহমুদুল হাসান জয়।

বুধবার (১২ নভেম্বর) ১৬৯ রানে অপরাজিত থেকে আজ মাত্র ২ রান যোগ করেই সাজঘরে ফেরেন এই তরুণ ওপেনার। ফলে ২৮৬ বলে ১৭১ রানের ইনিংসটি তার ক্যারিয়ারের সেরা হলেও ডাবল সেঞ্চুরির স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।

এই ইনিংসটি বাংলাদেশের টেস্ট ইতিহাসে ওপেনারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তামিম ইকবালের ২০৬ রানের পরেই অবস্থান জয়ের এই ইনিংসের।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের আক্ষেপের কথাও জানালেন তিনি। জয় বলেন, হ্যাঁ, অবশ্যই একটু হতাশ। কারণ, আমার জীবনের প্রথম ডাবল সেঞ্চুরি হতে পারত যদি আমি শেষ পর্যন্ত ক্যারি করতে পারতাম। আমি বলব, একটু হতাশ যে শেষ পর্যন্ত পারিনি।

তবে হতাশার মাঝেও আত্মতৃপ্তির জায়গা খুঁজে পাচ্ছেন জয়। দীর্ঘদিন রান খরায় ভুগে অবশেষে বড় ইনিংস খেলে ফিরেছেন তিনি। শেষ ১৭ ইনিংসে কোনো ফিফটি করতে পারেননি এই ডানহাতি ওপেনার।

তিনি আরও বলেন, সব মিলিয়ে বলব, আমি খুশি। কারণ, অনেক দিন পর দলে ফিরে বড় ইনিংস খেলতে পেরেছি। তবে যদি ডাবল সেঞ্চুরি হতো, আরও ভালো লাগত।

আরও পড়ুন
IPL

চূড়ান্ত হলো আইপিএল নিলামের দিন ও তারিখ

তৃতীয় দিন শেষে বাংলাদেশ আয়ারল্যান্ডের চেয়ে ২১৫ রানে এগিয়ে রয়েছে। ইনিংস ব্যবধানে জয়ের জন্য চতুর্থ দিনে টাইগারদের প্রয়োজন মাত্র পাঁচটি উইকেট।

আরটিভি/এসকে