চূড়ান্ত হলো আইপিএল নিলামের দিন ও তারিখ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৯:৩৭ পিএম


চূড়ান্ত হলো আইপিএল নিলামের দিন ও তারিখ
আইপিএল নিলাম।ছবি: সংগৃহীত

চূড়ান্ত হলো ২০২৬ আইপিএল নিলামের দিনক্ষণ ও ভেন্যু। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে এবারের মিনি নিলাম।

বিজ্ঞাপন

এ নিয়ে টানা তিন বছর দেশের বাইরে আইপিএল নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ সালের নিলাম হয়েছিল দুবাইয়ে, আর গত আসরের দুই দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয়েছিল সৌদি আরবের জেদ্দায়।

বিসিসিআইয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর বিকেলের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেইন ও রিলিজ তালিকা জমা দিতে হবে।

বিজ্ঞাপন

নিলামের আগে চলমান ট্রেডিং উইন্ডো খোলা থাকবে নিলামের এক সপ্তাহ আগে পর্যন্ত। এরপর তা আবার চালু হবে ২০২৬ সালের আইপিএল শুরুর এক মাস আগে পর্যন্ত। তবে এবারের নিয়ম অনুযায়ী, নিলামে কেনা কোনো খেলোয়াড়কে পরবর্তীতে ট্রেড করতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি।

বিসিসিআই সূত্রে জানা গেছে, নিলাম ভারতে না করার অন্যতম কারণ হলো সেই সময় বিয়ের মৌসুমে হোটেল সংকট। এ ছাড়া ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজের সময়সূচি মাথায় রেখেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সম্প্রচারকারীরা সুবিধা পান।

বিজ্ঞাপন

এরই মধ্যে ট্রেড উইন্ডোতে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন দেখা গেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ভারতীয় কিপার-ব্যাটার সাঞ্জু স্যামসনকে নিয়েছে রাজস্থান রয়্যালস থেকে, বিনিময়ে দিয়েছে রবীন্দ্র জাদেজা ও স্যাম কারানকে।

আরও পড়ুন

অন্যদিকে, আরেক পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ২ কোটি ও ২ কোটি ৬০ লাখ রুপিতে লখনউ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটান্স থেকে যথাক্রমে শার্দুল ঠাকুর ও শেরফানে রাদারফোর্ডকে দলে ভিড়িয়েছে। এছাড়া লখনউ ৩০ লাখ রুপিতে মুম্বাই থেকে কিনেছে অর্জুন টেন্ডুলকারকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত মাঠে গড়াবে আইপিএল ২০২৬।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission