শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০২:৪১ পিএম
ঢাকা টেস্টে আগে ব্যাট করতে নেমে ৪৭৬ রান করেছিল বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে না পারলেও প্রথম ইনিংসে ২৬৫ রান তুলতে পারেছে আইরিশরা। এতে ২১১ রানের লিড নিয়ে আবারও ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে উইকেট শূন্য থেকে ৪২ রান তুলছে বাংলাদেশ। সাদমান ইসলাম ১৮ রান এবং মাহমুদুল হাসান জয় ২৪ রানে ব্যাট করছেন।
শুক্রবার (২১ নভেম্বর) তৃতীয় দিনের শুরুটা ভালো করেছিল দ্বিতীয় দিনে ৫ উইকেট হারানো আয়ারল্যান্ড। কিন্তু ভূমিকম্পে তাদের ছন্দপতন ঘটে।
এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। শেরে বাংলা স্টেডিয়ামেও ভূ–কম্পন অনুভূত হয়েছে। মাঠজুড়ে ছড়িয়ে পড়েছিল আতঙ্ক। খেলাও কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। ভূমিকম্পের কারণে খেলা প্রায় তিন মিনিট বন্ধ ছিল।
এরপর পুনরায় শুরুর পর তিন বলের মধ্যে দুই উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম। ৫৯তম ওভারে প্রথম তিন বলের মধ্যে তিনি ফেরান স্টিফেন ডোয়েনি ও ম্যাকব্রাইনকে। প্রথম বলে দুর্দান্তভাবে বোল্ড করেন ডোয়েনিকে (৪৬)। তৃতীয় বলেও বোল্ড হন ম্যাকব্রাইন।
তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৭ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ আয়ারল্যান্ডের। পরবর্তীতে টাকার অপরাজিত ৭৫ ও জর্ডান নেইল ৪৯ রান করে আইরিশদের রান আড়াইশতে নিয়ে গেছেন। শেষ পর্যন্ত ২৬৫ রানে অল আউট হয়েছে সফরকারীরা। ২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
আরটিভি/এসআর