ভয়াবহ ভূমিকম্পের পর যে বার্তা দিলেন তাসকিন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ১২:২২ পিএম


ভয়াবহ ভূমিকম্পের পর যে বার্তা দিলেন তাসকিন
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মাঝেই ভূমিকম্প নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন ক্রিকেটার তাসিকন আহমেদ।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। এরপর দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুন

ক্যাপশনে তাসকিন লিখেছেন, এই ভূমিকম্প আমাদের স্মরণ করিয়ে দেয়... দুনিয়া ক্ষণস্থায়ী। আর আশ্রয় একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ সবাইকে হেফাজত করুন। 

বিজ্ঞাপন

বর্তমানে দেশের বাইরে রয়েছেন তাসকিন। আবুধাবি টি-টেন লিগে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে দেশের খারাপ সময়ে বার্তা দিতে ভোলেননি এই টাইগার পেসার।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission