images

খেলা / ফুটবল

জানা গেলো কবে ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ , ০৭:২২ পিএম

আগামী ১৪ জানুয়ারি ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি। ফুটবলপ্রেমীরা এই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম।

বিশ্বকাপের পৃষ্ঠপোষক কোকাকোলার সঙ্গে ফিফা প্রতিবারের মতো এবারও বিশ্বকাপের আগে ট্রফি ট্যুর আয়োজন করছে। ঢাকার আগে ভারত, দিল্লি ও গুয়াহাটিতে ট্রফি প্রদর্শন করা হবে।

গত ২০২২ সালের বিশ্বকাপের আগেও ঢাকা ছিল ট্রফি প্রদর্শনের কেন্দ্রবিন্দু, যেখানে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি মিডফিল্ডার ক্রিস্তিয়ান কারেম্বু এবং ফিফার সাত প্রতিনিধি উপস্থিত ছিলেন। ঢাকায় ট্রফি প্রদর্শনের সময় নানা আয়োজন ও কনসার্টের মাধ্যমে ফুটবল উৎসব হয়েছিল। এর আগেও ২০১৩ ও ২০০২ সালে ঢাকায় বিশ্বকাপ ট্রফি আনা হয়েছিল।

বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও দেশের রাষ্ট্রপ্রধান ছাড়া আর কারও ট্রফি স্পর্শ করার অধিকার নেই।

আরও পড়ুন
iphone-nose

নাকে আইফোনের তার ঢুকিয়ে ক্যানসারের অভিনয়,অতঃপর...

আগামী বছর ১১ জুন শুরু হতে যাচ্ছে ২৩তম বিশ্বকাপ ফুটবল আসর, যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জন্য এখনো বিশ্বকাপে খেলার স্বপ্ন অর্জন বাকি থাকলেও দেশের ফুটবল সম্প্রতি ভারতকে হারিয়ে আনন্দের মুহূর্ত উপভোগ করছে।

আরটিভি/এসকে