images

খেলা / ক্রিকেট

ভারতের নতুন অধিনায়ক রাহুল

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০১:২১ পিএম

প্রোটিয়াদের বিরুদ্ধে চলমান দ্বিতীয় টেস্টে গলার ইনজুরিতে পড়ে মাঠ থেকে ছিটকে গেছেন শুভমান গিল। ওয়ানডে সিরিজেও খেলা হবে না এই তারকা ব্যাটারের। তাই ওয়ানডেতে গিলের পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিবেন লোকেশ রাহুল।

আগামী ৩০ নভেম্বর থেকে রাচিতে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দিবেন তিনি। এই দলে আছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের মত তারকারা। 

২০২৪ বিশ্বকাপ জয়ের পর টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া কোহলি ও রোহিত শুধুমাত্র ৫০ ওভারের ফর্মেটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে উভয়ই টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন। 

আরও পড়ুন
Web-Image15

তিন ম্যাচ পর নেমেও দলকে জেতাতে পারলেন না সাকিব 

গত মাসে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়ে ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াশ আইয়ারও মাঠের বাইরে রয়েছেন। বাঁ-হাতি স্পিনার রবিন্দ্র জাদেজা ও উইকেটরক্ষক রিশাভ পান্ত ওয়ানডে দলে ফিরেছেন। 

সিরিজের দ্বিতীয ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ৩ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরপরপরই রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ

ভারতের ওয়ানডে স্কোয়াড : রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভর্মা, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটরক্ষক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, রবিন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, নিতিশ কুমার রেড্ডি, হারশিত রানা, রুতুরাজ গায়কোয়ার, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদ্বীপ সিং, ধ্রুব জুরেল।

আরটিভি/এসআর