তিন ম্যাচ পর নেমেও দলকে জেতাতে পারলেন না সাকিব 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ১১:৫৩ এএম


তিন ম্যাচ পর নেমেও দলকে জেতাতে পারলেন না সাকিব 
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

কানাডা সুপার লিগে ব্যাট-বলে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন সাকিব আল হাসান। তার দাপটেই মন্ট্রিল রয়্যাল টাইগার্স পৌঁছে যায় ফাইনালে। তবে শিরোপা লড়াইয়ে ব্র্যাম্পটন ব্লিটজের কাছে আত্মসমর্পণ করে দলটি।

বিজ্ঞাপন

কানাডা লিগ শেষে সাকিবের ব্যস্ত হয়ে ওঠার কথা ছিল আবুধাবি টি-টেন লিগে। জনপ্রিয় এই মারকাটারি টুর্নামেন্টে তাকে অধিনায়ক করে প্রথমবার অংশ নেওয়া রয়্যাল চ্যাম্পস। কিন্তু চ্যাম্পস তিনটি ম্যাচ খেলে ফেললেও একাদশে দেখা যায়নি বাংলাদেশের সাবেক অধিনায়কের।

অবশেষে রোববার (২৩ নভেম্বর) আজমান টাইটান্সের বিপক্ষে চ্যাম্পস একাদশে জায়গা পান সাকিব। তবে টানা তিন ম্যাচে হারের পর চতুর্থ ম্যাচেও ব্যর্থতা এড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। এতে পয়েন্ট তালিকায় আরও নিচে নেমে গেছে দলটি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিন ব্যাট করার সুযোগ পাননি সাকিব। বল হাতে ১ ওভার বোলিং করে ১৪ রান খরচ করেন, ছিলেন উইকেটশূন্য।

এর আগে, টস হেরে আগে ব্যাট করে জেসন রয় ও ব্রেন্ডন ম্যাককালামের ঝড়ে ১০ ওভারে ১০৯ রান তোলে চ্যাম্পস। জবাবে আজমান টাইটান্সের ব্যাটাররা দেখান দুর্দান্ত ধারাবাহিকতা। শুরুতে ডোনাল্ড ও অ্যালেক্স হেলসের দায়িত্বশীল ব্যাটিং, মাঝখানে রাইলি রুশোর ঝড়ো ইনিংস এবং শেষ দিকে মঈন আলীর দুর্দান্ত ফিনিশিংয়ে ১ ওভার ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় টাইটান্স। আসরে এটি তাদের দ্বিতীয় জয়।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission