images

খেলা / ফুটবল

ফিফার মানবিকতায় বিশ্বকাপে শঙ্কামুক্ত রোনালদো

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১২:৩৩ পিএম

বিশ্বকাপ বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার ফলে আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ফিফার মানবিকতায় বিশ্বকাপের প্রথম খেলার নিয়ে শঙ্কা কেটে গেছে রোনালদোর।

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের ম্যাচে কনুই দিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করে লাল কার্ড দেখেন রোনালদো। আইন অনুযায়ী, ‘সহিংস আচরণ’ কিংবা ‘গুরুতর ফাউল প্লে’ কারণে অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হন খেলোয়াড়। 

আরও পড়ুন
LITOpy

রোনালদো-জর্জিনার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

তবে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ২২৬তম ম্যাচে এসে প্রথম লাল কার্ড দেখার কারণে তার প্রতি ফিফা নমনীয় ছিল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) শাস্তিমূলক রায়ে রোনালদোর ওপর তিন ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করেছে। কিন্তু দুটি ম্যাচের নিষেধাজ্ঞা আপাতত স্থগিত রাখা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে একই ধরনের অপরাধ করলে এই শাস্তি কার্যকর হবে।

রোনালদো এরই মধ্যে একটি ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়েছেন। আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলে জিতে পর্তুগালের বিশ্বকাপ টিকিট নিশ্চিত করার ম্যাচে ছিলেন না তিনি।

আরটিভি/এসআর