রোনালদো-জর্জিনার বিয়ের দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ , ১২:০৯ পিএম


রোনালদো-জর্জিনা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত
রোনালদো-জর্জিনা। ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্টে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে প্রস্তাব দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সে সময় জানা গিয়েছিল আসন্ন বিশ্বকাপের পর বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন তারা। তবে ইতোমধ্যে বিয়ে পরিকল্পনাও সেরে ফেলেছেন রোনালদো-জর্জিনা।

বিজ্ঞাপন

পর্তুগিজ গণমাধ্যমের সূত্রমতে, ২০২৬ সালের গ্রীষ্মে মাদেইরা দ্বীপে খ্রিষ্টধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করবেন রোনালদো-জর্জিনা। বিশ্বকাপ শেষে অনুষ্ঠান হবে ফুনচাল ক্যাথেড্রালে। আর অভ্যর্থনা হবে মাদেইরার বিলাসবহুল এক হোটেলে।

আরও পড়ুন

ফুটবলের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড় রোনালদো জর্জিনার জন্য যে আংটি কিনেছেন তাতে খরচ করেছেন বিশাল অর্থ। জানা গেছে, প্রায় ১৫ লাখ পাউন্ড মূল্যের হীরকখচিত আংটি জর্জিনাকে দেন রোনালদো।

বিজ্ঞাপন

জর্জিনার সঙ্গে রোনালদোর পথচলা ৯ বছরেরও বেশি সময়। এরই মধ্যে পাঁচ সন্তানের জনক তারা। আগস্টে রোনালদোর বিয়ের প্রস্তাবে রাজি হয়ে জর্জিনা সে সময় বলেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে, সব জীবনেই।’

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission