শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৫:১২ পিএম
বিপিএলের কাছাকাছি সময়েই মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টি। সেই লিগে এবার দল পেয়েছেন পাথিরানা। এই পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে শারজাহ ওয়ারিয়র্স। জেইডেন সিলসের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে পাথিরানাকে।
এই ক্যারিবিয়ান পেসার আসর শুরুর আগেই ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে এবার পাথিরানার ওপর আস্থা রাখছে শারজাহ।
একই দলের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলবেন তাসকিন আহমেদ। সব ঠিক থাকলে তাসকিনের সঙ্গে বল হাতে জুটি বাধতে দেখা যেতে পারে পাথিরানাকে।
আইএল টি-টোয়েন্টির এবারের আসর শুরু হবে ১০ জানুয়ারি থেকে। এদিকে বিপিএল শুরু হতে পারে ২৬ ডিসেম্বর থেকে।
এদিকে দীর্ঘ এক যুগ পর ২০২৬ বিপিএল দিয়ে ফের নিলাম ফিরছে। আগামীকাল (রোববার) রাজধানীর একটি পাঁচ তারকা হোঁটেলে অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম। সেখানেও নাম রয়েছে পাথিরানার।
আরটিভি/এসআর