দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে? 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৪:৫২ পিএম


দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে? 
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক যুগ পর ২০২৬ বিপিএল দিয়ে ফের নিলাম ফিরছে। আগামীকাল (রোববার) রাজধানীর একটি পাঁচ তারকা হোঁটেলে অনুষ্ঠিত হবে এবারের মেগা নিলাম। এর আগে ১৫৮ দেশীয় ক্রিকেটারকে নিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিবি।

বিজ্ঞাপন

এবারের বিপিএলে ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ ক্যাটাগরিভেদে ভিত্তিমূল্য, দলভেদে সর্বনিম্ন খেলোয়াড়সংখ্যা ও বিড ইনক্রিমেন্ট মিলিয়ে নিলামে দলগুলোর সামনে থাকছে কৌশল নির্ধারণের বড় চ্যালেঞ্জ।

শীর্ষ ক্যাটাগরি ‘এ’-তে ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন মাত্র দুইজন—‘লিটন দাস (উইকেটকিপার ব্যাটার) ও নাইম শেখ (বাঁহাতি ব্যাটার)’। 

বিজ্ঞাপন

এরপর ক্যাটাগরি ‘বি’-তে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন মোট ১২ জন। তারা হলো— মাহমুদুল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, পারভেজ ইমন, তানজিম সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, খালেদ আহমেদ, ইয়াসির আলী, মাহিদুল অঙ্কন ও জাকের আলী অনিক। 

আরও পড়ুন

এরপর ক্যাটাগরি ‘সি’-তে ২২ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন মোট ১৭ জন খেলোয়াড়। এই ক্যাটাগরিতে রয়েছেন আফিফ হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, সাব্বির রহমান, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাদমান ইসলাম, আলিস আল ইসলাম, তাইজুল ইসলাম, রিপন মন্ডল, রাকিবুল হাসান। 

বিজ্ঞাপন

এরপর ক্যাটাগরি ‘ডি’-তে ১৮ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন ২৬ জন খেলোয়াড়। ‘ডি’ ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য ক্রিকেটাররা হচ্ছেন– হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, মাহফুজুর রহমান রাব্বি, আরিফুল ইসলাম, শেখ পারভেজ জীবন, মুশফিক হাসান, মেহরব হোসেন, শাহাদাত হোসেন দিপু, আব্দুল গাফফার সাকলাইন।

এ ছাড়া নিলামে ক্যাটাগরি ‘ই’-তে ১৪ লাখ টাকা ভিত্তিমূল্যে থাকছেন ৩৯ জন। ‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন– সোহাগ গাজী, নাঈম ইসলাম, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, মারুফ মৃধা, আবু জায়েদ রাহি, ওয়াসি সিদ্দিকি, মুকিদুল মুগ্ধ, শহীদুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, ইফতেখার হোসেন ইফতি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা। ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন– অভিষেক দাস অরণ্য, মুনিম শাহরিয়ার, টিপু সুলতান, সফর আলি, শাহরিয়ার সাকিব।

ক্যাটাগরি ‘এফ’-এ ১১ লাখ টাকা ভিত্তিমূল্যে রাখা হয়েছে ৬৩ জন খেলোয়াড়কে। বিপিএল-এর দলগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির অন্তত ২ জন খেলোয়াড়কে বাধ্যতামূলকভাবে দলে ভেড়াতে হবে। ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে অন্তত ৬ জনকে, ‘ই’ ক্যাটাগরি থেকে অন্তত ৩ জন এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে দলে নিতে হবে অন্তত ১ জন খেলোয়াড়কে। 

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission