images

খেলা / ক্রিকেট

বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় যা বললেন বিজয়

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৬:০৫ পিএম

অনেক নাটকীয়তার পর আগামীকাল (রোববার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএলের ১২তম আসরের নিলাম। তবে এই নিলামের তালিকায় নাম নেই জাতীয় দলে খেলা দুই পরিচিত মুখ—এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকতের।

তাদের বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ নিয়ে বিসিবি এখনও আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি বিসিবি। তবে ধরণা করা হচ্ছে, ফিক্সিংয়ে অভিযুক্তদের নিলামে না রাখার বোর্ডের পূর্ব ঘোষণা অনুযায়ীই এই পদক্ষেপ নেয়া হয়েছে। 

নিলামের বাদ পড়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজয়। সম্প্রতি একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি শুধু ড্রাফটটা দেখেছি। বিসিবি থেকে কোনো ফোন আসেনি, আমি ফোন দিয়েছি ৫-৬ জনকে। কেউ আমাকে কোনো কিছু জানায়নি, ফোনও রিসিভ করেননি। শুধু আমি ড্রাফটটা থেকে নিজের নামটা দেখলাম, (সেখানে) নাই।’

আরও পড়ুন
BPL_20251025_192155426

দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে? 

ফিক্সিং ইস্যু নিয়ে বিজয় বলেন, তার মানে তো আমি দোষী, ব্যাপারটা তাই আসলো। কোনো এভিডেন্স ছাড়া আপনি আমার নাম প্রত্যাহার করে দিচ্ছেন। কোনো প্রকার নোটিশ ছাড়া, এটা আসলে অবাক করার বিষয় এবং অসম্মানের।’

সন্দেহের ভিত্তিতে ক্রিকেটারদের বাদ দেয়ার এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বিজয় বলেন,‘ তাদের কেন বাদ দেয়া হলো, শুধু একটা অভিযোগের ভিত্তিতে? সন্দেহের ভিত্তিতে কীভাবে তাদের বাদ দেয়া হয় সেটাই প্রশ্ন। এ নিয়ে তাদের (বিসিবি) উত্তরটা জানার পর আমি পদক্ষেপ নিতে পারব।’

তিনি আরও বলেন, আসলে ঘটনাটা কী ঘটছে! আমি খুলনা থেকে ঢাকায় আসতেছি। আসার পর বিস্তারিত শুনতে পারব। আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বোচ্চ যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমি যাব।

প্রসঙ্গত, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে। সেখান থেকে এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকতসহ আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম—মোট আটজন ক্রিকেটারের নাম বাদ পড়েছে।

আরটিভি/এসআর