images

খেলা / ক্রিকেট

যে দুই বিদেশিকে দলে নিলো রংপুর

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৯:০০ পিএম

বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে আগামীকাল অনুষ্ঠিত হবে নিলাম। এর আগে দুটি করে লোকাল ও বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়ানোর সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে বিদেশি কোটায় সরাসরি চুক্তি ২ তারকাকে দলে নিয়েছে রংপুর রাইডার্স।

তারা হলো- খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিম। বিসিবির পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিপিএলের গত আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন নাফে। আর মুকিম এর আগে বিপিএলে খেলেননি।

আর দেশি কোটায় ঘরের ছেলে নুরুল হোসেন সোহানকে দলে নিয়েছে রংপুর। তার সঙ্গে রয়েছে কাটার মোস্তাফিজুর রহমান। ২০১৫-১৬ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে বিপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। 

আরও পড়ুন
LITopy

বিজয়-সৈকতদের নিলামে না রাখার যে ব্যাখ্যা দিলো বিসিবি

পরবর্তীতে রাজশাহী কিংস, রংপুর রেঞ্জার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছেন। সবমিলিয়ে ৮২ ম্যাচে ১০৫ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। ক্যারিয়ারসেরা মৌসুমে পার করেছেন রেঞ্জার্সের জার্সিতে।

সেবার ১২ ম্যাচে ২০ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজ। গত কয়েক আসরে অবশ্য প্রত্যাশিতভাবে পারফর্ম করতে পারেননি তিনি। ক্যাপিটালসের হয়ে ১২ ম্যাচে নিয়েছিলেন ১৩ উইকেট।

এদিকে সবশেষ কয়েক বছরেই রংপুরের হয়ে খেলেছেন তিনি। এমনকি রংপুরকে নেতৃত্বও দিয়েছেন। গ্লোবাল সুপার লিগেও (জিএসএল) শিরোপা জিতেছেন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে। বিপিএলে এখনও রংপুরকে শিরোপা জেতাতে না পারলেও নেতৃত্বগুণে সবার মন জিতে নিয়েছেন সোহান।

আরটিভি/এসআর