বিজয়-সৈকতদের নিলামে না রাখার যে ব্যাখ্যা দিলো বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৮:২৭ পিএম


বিজয়-সৈকতদের নিলামে না রাখার যে ব্যাখ্যা দিলো বিসিবি
ছবি: সংগৃহীত

আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলের ১২তম আসরের নিলাম থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়সহ ৮ ক্রিকেটার। যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে বিসিবি। এরপরই বিজয়-সৈকতদের বাদ পড়ার ব্যাখ্যা দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, স্থানীয় খেলোয়াড়দের তালিকা থেকে কয়েকজনের নাম অনুপস্থিত থাকা নিয়ে ওঠা বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা দিতে চায় বিপিএল গভর্নিং কাউন্সিল। 

বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে বিসিবি সভাপতি স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন গ্রহণ করেন। এর পর সম্ভাব্য দুর্নীতিসংক্রান্ত সব বিষয় বোর্ডের নবগঠিত ইন্টেগ্রিটি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। ইউনিটটির তত্ত্বাবধান করছেন স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শাল। ইন্টেগ্রিটি ইউনিট সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করে এবং কোনো বিষয়ে যেন হস্তক্ষেপ না থাকে, তা নিশ্চিত করার দায়িত্ব তাদের।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এর আগে বিপিএল স্বচ্ছ ও বিতর্কমুক্ত আয়োজনের লক্ষ্যে ফিক্সিংয়ে জড়িত ক্রিকেটারদের বাইরে রাখার ঘোষণা দিয়েছিল বিসিবি। নিলামের আগের দিন তারই কিছুটা বাস্তবায়ন দেখা যাচ্ছে। 

বিসিবি বলছে, ‘নিলামের আগে বিসিবি দুর্নীতির সব অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। ১২তম মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে লিগের সুরক্ষা আরও জোরদার করতে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে গভর্নিং কাউন্সিল ইন্টেগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যানের কাছ থেকে পরামর্শ গ্রহণ করে। 

বিজ্ঞাপন

‘সেই পরামর্শের ভিত্তিতে কয়েকজন ব্যক্তি, যার মধ্যে খেলোয়াড়ও রয়েছেন, তারা এবারের আসরে অংশগ্রহণের আমন্ত্রণ পাননি।  এটি শুধুমাত্র বিপিএলের জন্য গৃহীত একটি বিশেষ ব্যবস্থা, যার লক্ষ্য তদন্ত প্রক্রিয়ার ন্যায্যতা বজায় এবং লিগের সততা রক্ষা করা।’

বিবৃতিতে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত বিসিবির অধীনে পরিচালিত অন্য কোনো ঘরোয়া প্রতিযোগিতার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে জনমনে আগ্রহ আছে জানি। তবে ইন্টেগ্রিটি ইউনিটের অধীনে কোনো পর্যালোচনা বা তদন্ত চলমান থাকাবস্থায় সংশ্লিষ্ট কাউকে নিয়ে মন্তব্য করা উচিত নয়।

প্রসঙ্গত, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে। যেখানে বাদ পড়েছেন ৮ জন– এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission