images

খেলা / ক্রিকেট

বিপিএল নিলামের সময় পিছিয়ে গেল

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ১০:০০ এএম

প্রায় এক যুগ পর আবারও নিলাম পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট। প্রথম দুই আসরের পর থেকে ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হলেও দীর্ঘ বিরতির পর আবারও নিলাম ফিরিয়ে আনা হয়েছে। ফলে এবার বিপিএলকে ঘিরে সমর্থকদের মধ্যে বাড়তি উত্তেজনা ও কৌতূহল দেখা গেছে।

চলতি বছরের নিলাম রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে। শুরুতে বিকেল ৩টায় নিলাম শুরুর কথা জানানো হলেও শেষ মুহূর্তে সময় পরিবর্তন করে তা এক ঘণ্টা পিছিয়ে বিকেল ৪টায় নেওয়া হয়েছে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।

নিয়ম অনুযায়ী, এবারের বিপিএলে প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় দলে নিতে পারবে। ম্যাচের একাদশে কমপক্ষে ২ জন এবং সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় রাখার অনুমতি থাকবে। এছাড়া প্রতিটি দল সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ নিবন্ধন করতে পারবে।

নিলাম পদ্ধতি ফিরে আসায় দলবদল, খেলোয়াড়দের ভিত্তিমূল্য এবং দলগুলোর কৌশল নিয়ে সমর্থক ও ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে বাড়ছে আগ্রহ। এবারের বিপিএলের নিলাম তাই হয়ে উঠছে বছরের অন্যতম আকর্ষণীয় ক্রিকেট ইভেন্ট।

আরও পড়ুন
barcelona

আলাভেসকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা

একনজরে ১২তম বিপিএল প্লেয়ার্স’ নিলামের সময়সূচি-

তারিখ- ৩০ নভেম্বর ২০২৫ (রোববার)
স্থান- গ্র্যান্ড বলরুম, র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন, ঢাকা
সময়- বিকাল ৪টা।

আরটিভি/এসকে