আলাভেসকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৯:৫২ এএম


আলাভেসকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো বার্সেলোনা
টেবিলের শীর্ষে উঠলো বার্সেলোনা।ছবি: সংগৃহীত

বার্সেলোনার সমর্থকদের জন্য ২৯ নভেম্বর তারিখটা বেশ আবেগের একটা দিন। কারণ, ১৮৯৯ সালের এই দিনেই জন্ম হয়েছিল বার্সেলোনা ক্লাবের। এবার ১২৬ বর্ষপূর্তিতে দারুণ এক জয় পেল কাতালান ক্লাবটি। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো হ্যান্সি ফ্লিকের দল।    

বিজ্ঞাপন

শনিবার (২৯ নভেম্বর) ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। আলাভেসের ডিফেন্ডার পাবলো ইবানেসের গোলে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সা। এরপর দ্রুতই স্বাগতিকদের সমতায় ফেরান লামিনে ইয়ামাল। এরপর দানি ওলমোর জোড়া গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে কাতালানরা।

এই জয়ের পর ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে বার্সা। ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ। রোববার রাতে জিরোনার মাঠে খেলতে যাবে রিয়াল। সেই ম্যাচ জিতলে অবশ্য আবার শীর্ষে উঠে যাবে তারা। আর ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় বার্সেলোনাই থাকবে শীর্ষে।

বিজ্ঞাপন

তবে ম্যাচের শুরুতে স্বাগতিক গ্যালারিকে স্তব্ধ করে দিয়েছিল আলাভেজের পাবলো ইবানেজ। ম্যাচের প্রথম মিনিটেই তার গোলে এগিয়ে গিয়েছিল আলাভেজ। সমতায় ফিরতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সা। পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কির পাস থেকে ৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান ইয়ামাল।  

ইয়ামাল সমতা ফেরানোর পর ২৬ মিনিটে বার্সাকে এগিয়ে দেন দানি ওলমো। চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই মাঠে ফেরা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার পাস ধরে পেনাল্টি স্পটের কাছে থেকে প্রথম ছোঁয়ায় লক্ষ্যভেদ করেন এই স্প্যানিশ মিডফিল্ডার। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

 দ্বিতীয়ার্ধে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি আলাভেস, বিপরীতে বার্সেলোনা আক্রমণ চালিয়ে গেছে নিয়মিত। লেভানডোভস্কির দুটি হেড ও ইয়ামালের কয়েকটি সুযোগ ফিরিয়ে দেন আলাভেস গোলরক্ষক। অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইয়ামালের থ্রু পাস ধরে কোনাকুনি শটে ওলমো তার দ্বিতীয় গোলটি করেন। ফলে ৩–১ ব্যবধানে নিশ্চিত হয় বার্সেলোনার গুরুত্বপূর্ণ জয়। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission