images

খেলা / ক্রিকেট

আইপিএলকে বিদায় জানিয়ে পিএসএলে ফাফ ডু প্লেসি

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০১:৫০ পিএম

দীর্ঘ ১৪ মৌসুম আইপিএলে খেলার পর এবার নতুন পথ বেছে নিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। আসন্ন মৌসুমে আইপিএলের নিলামে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সময়ে মাঠে গড়াতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পরের আসরেই খেলবেন এই অভিজ্ঞ ব্যাটার।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় আইপিএল থেকে সরে দাঁড়ানোর খবর জানান ৪১ বছর বয়সী ডু প্লেসি। তিনি লিখেছেন,
আইপিএলের ১৪ মৌসুম খেলার পর এবার নিলামে নাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার জন্য বড় সিদ্ধান্ত। আইপিএল আমার ক্রিকেটজীবনের গুরুত্বপূর্ণ অংশ। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে।

এরপর জানান নতুন লক্ষ্যের কথা, আমি এ বছর নতুন চ্যালেঞ্জ বেছে নিয়েছি, সেটি হলো পিএসএলের পরের আসর। নতুন অভিজ্ঞতা, নতুন প্রতিভা আর এনার্জিতে ভরপুর এই লিগে খেলতে মুখিয়ে আছি।

আইপিএলে ২০১২ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেক হয় ডু প্লেসির। দলটির হয়ে দুইবার (২০১৮, ২০২১) শিরোপা জিতে নেন তিনি। পরে ২০২২ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে যোগ দিয়ে দলের নেতৃত্বও দেন। সর্বশেষ ২০২৫ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও ব্যাট হাতে ছিলেন ফর্মহীন ২০২ রান, গড় ২২.৪৪।

আরও পড়ুন
BPL

বিপিএল নিলাম, দলগুলো সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে

অন্যদিকে পিএসএলে আগে কোয়েটা গ্লাডিয়েটরস ও পেশোয়ার জালমির হয়ে খেলেছেন এই প্রোটিয়া তারকা। ২০২৬ পিএসএলে আবার ফিরছেন নতুন উদ্যমে। তার সিদ্ধান্ত পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটের ভেন্যু হিসেবে আরও গ্রহণযোগ্য করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

আইপিএলকে বিদায়, নতুন যাত্রায় পিএসএলে শুরু এভাবেই ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে নতুন অভিজ্ঞতার পথে হাঁটছেন ফাফ ডু প্লেসি।

আরটিভি/এসকে