বিপিএল নিলাম, দলগুলো সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০১:২৭ পিএম


বিপিএল নিলাম, দলগুলো সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে
বিপিএল নিলাম।ছবি: সংগৃহীত

প্রায় এক যুগ পর ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিলাম পদ্ধতি। এবারের নিলাম অনুষ্ঠিত হবে রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টায়। প্রথম দুই আসরে নিলাম পদ্ধতি অনুসরণ করা হলেও পরবর্তী সময় তা বন্ধ ছিল। এবার আবার নিলাম পদ্ধতিতে দলগুলো নিজেদের স্কোয়াড গড়ার সুযোগ পাচ্ছে।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী, প্রতিটি দল সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে। ম্যাচে একাদশে অন্তত দুই ও সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলানোর অনুমতি থাকবে। এছাড়া, প্রতিটি দলে সর্বোচ্চ ১২ জন সাপোর্ট স্টাফ থাকা যাবে।

নিলামে দলগুলোকে টাকা খরচ করার কিছু নির্দিষ্ট সীমাবদ্ধতা দেওয়া হয়েছে। স্থানীয় ক্রিকেটারদের জন্য প্রতিটি দল সর্বোচ্চ খরচ করতে পারবে সাড়ে চার কোটি টাকা। তবে সরাসরি চুক্তিতে নেয়া খেলোয়াড়দের খরচ এই টাকার বাইরে থাকবে।

বিজ্ঞাপন

বিদেশি খেলোয়াড়দের জন্য দলগুলো সর্বোচ্চ খরচ করতে পারবে সাড়ে তিন লাখ মার্কিন ডলার। নিলামের আগে যারা সরাসরি চুক্তিতে নেওয়া হয়েছে, তাদের পারিশ্রমিক এই বাজেটের মধ্যে ধরা হবে।

নিলামে স্থানীয় ক্রিকেটারদের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ক্যাটাগরি অনুসারে ক্রিকেটারদের ভিত্তি মূল্য নির্ধারণ করা হয়েছে:

বিজ্ঞাপন

‘এ’ ক্যাটাগরি: ৫০ লাখ টাকা

‘বি’ ক্যাটাগরি: ৩৫ লাখ টাকা

বিজ্ঞাপন

‘সি’ ক্যাটাগরি: ২২ লাখ টাকা

‘ডি’ ক্যাটাগরি: ১৮ লাখ টাকা

‘ই’ ক্যাটাগরি: ১৪ লাখ টাকা

‘এফ’ ক্যাটাগরি: ১১ লাখ টাকা।

বিদেশি ক্রিকেটারদের জন্য পাঁচটি ক্যাটাগরি রয়েছে, যাদের ভিত্তি মূল্য:

‘এ’ ক্যাটাগরি: ৩৫ হাজার মার্কিন ডলার

‘বি’ ক্যাটাগরি: ২৫ হাজার মার্কিন ডলার

‘সি’ ক্যাটাগরি: ২০ হাজার মার্কিন ডলার

‘ডি’ ক্যাটাগরি: ১৫ হাজার মার্কিন ডলার

‘ই’ ক্যাটাগরি: ১০ হাজার মার্কিন ডলার।

আরও পড়ুন

এই নিয়মানুযায়ী, প্রত্যেক দল নিজের বাজেটের মধ্যে থেকে সঠিকভাবে খেলোয়াড় নির্বাচন করে শক্তিশালী স্কোয়াড গঠনের চেষ্টা করবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission