images

খেলা / ক্রিকেট

বাবর আর্মিদের শান্ত থাকার অনুরোধ অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীরের

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০৩:০৯ পিএম

পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক বাবর আজমকে জড়িয়ে করা নিজের পুরোনো মন্তব্যকে ঘিরে ফের সমালোচনার মুখে পড়েছেন দেশটির জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর খান। বিষয়টি নিয়ে অবশেষে সরাসরি অবস্থান জানালেন তিনি।

জিও সুপারের প্রতিবেদনে জানা যায়, চলতি বছরের শুরুতে একটি প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত জানতে চান বাবর আজম যদি তাকে বিয়ের প্রস্তাব দেন, তিনি কি রাজি হবেন? উত্তরে নাজিশ বলেন, রাজি হব না। এরপরই সোশ্যাল মিডিয়ায় বাবর ভক্তদের তীব্র সমালোচনায় পড়তে হয় তাকে।

সম্প্রতি একটি ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম পুরোনো সেই মন্তব্যকে নতুন করে চটকদার শিরোনামে প্রকাশ করলে বিষয়টি আবার ভাইরাল হয়। এতে ফের অনলাইনে বিদ্বেষপূর্ণ মন্তব্য ও আক্রমণের শিকার হন নাজিশ।

এ পরিস্থিতিতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নাজিশ লেখেন,বাবর আর্মিদের সত্যিই এবার শান্ত হওয়া উচিত। পুরোনো একটি প্রশ্নোত্তর পর্বকে প্রেক্ষাপটের বাইরে নিয়ে গিয়ে অযাচিত বিতর্ক তৈরি করা হচ্ছে।

তিনি আরও স্পষ্ট করে জানান,বাবর আজম এবং পুরো পাকিস্তান ক্রিকেট দলের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। তারা জাতীয় গর্ব। আমি কখনোই তাদের অসম্মান করার মতো কিছু বলিনি, বলবও না।

চটকদার শিরোনাম ও সম্পাদিত তথ্য ছড়িয়ে নাটকীয়তা না তৈরির অনুরোধ জানিয়ে নাজিশ বলেন, দয়া করে সম্পাদিত বা অতিরঞ্জিত তথ্য ছড়ানো বন্ধ করুন। নেতিবাচকতা ছড়াবেন না  বিশেষ করে সেই খেলোয়াড়দের প্রতি, যারা দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে থাকে। সবার জন্য ভালোবাসা। 

আরও পড়ুন
bcb

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের স্কোয়াড ঘোষণা বিসিবি'র 

নাজিশের এই অবস্থান প্রকাশের পর বিষয়টি নিয়ে আবারও আলোচনায় মেতেছে অনলাইন মহল।

আরটিভি/এসকে