আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের স্কোয়াড ঘোষণা বিসিবি'র 

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ৩০ নভেম্বর ২০২৫ , ০২:৪৬ পিএম


আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচের স্কোয়াড ঘোষণা বিসিবি'র 
ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বপূর্ণ তৃতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৩০ নভেম্বর) ঘোষিত এই দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটার শামীম হোসেন পাটওয়ারী।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজে ফিরে আসে বাংলাদেশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচকে সামনে রেখে দলের ব্যাটিং শক্তি বাড়াতে শামীমকে ফেরানো হয়েছে বলে জানা গেছে।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জার্সিতে ৪৬ ম্যাচ খেলা শামীম হোসেন সাম্প্রতিক সময়ে যেন নিজের ছায়া হয়ে ছিলেন। শেষ পাঁচ ম্যাচে দুইবার শূন্যরানে আউট হয়ে করেছেন মাত্র ৩৫ রান। সবশেষ চল্লিশের বেশি রান এসেছে গত বছরের সেপ্টেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৪২।

বিজ্ঞাপন

ফর্মহীনতার কারণেই সিরিজ শুরুর আগে তাকে স্কোয়াডে রাখেনি নির্বাচক প্যানেল। তবে সিরিজের শেষ ম্যাচে তাকে ফিরিয়ে আনা হলো। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে শামীমকে বাদ দেওয়ার ঘটনায় ছোটখাটো বিতর্ক তৈরি হয়েছিল। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস দাবি করেন, তিনি জানতেনই না যে শামীম দলে নেই!

লিটন বলেন, এটা আমার কল ছিল না। পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। আমি জানি না কেন, কিন্তু নির্বাচকরা আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়েছে। ক্যাপ্টেন হিসেবে অন্তত জানতে পারতাম কোন খেলোয়াড় ঢুকছে বা বের হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও যোগ করেন, শামীমের বাদ পড়ার পেছনে কোনো কারণ দেখি না। ও টিমে থাকলে ভালো হতো।

লিটনের মন্তব্যের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয় ক্রিকেট মহলে। শেষ পর্যন্ত সিরিজ নির্ধারণী ম্যাচকে সামনে রেখে তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিসিবি।

বিজ্ঞাপন

বাংলাদেশের জন্য ‘ডু অর ডাই’ ম্যাচটিতে শামীম হোসেনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছে দল ব্যবস্থাপনা। একইসঙ্গে ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা আনাও হবে তার বড় দায়িত্ব।

আরও পড়ুন

বাংলাদেশের স্কোয়াড:

লিটন দাস (ক্যাপ্টেন), সাইফ হাসান (ভাইস ক্যাপ্টেন), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী আনিক, কাজী নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম ভূইয়া, শাক মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, শামিম হোসেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission