images

খেলা / ফুটবল

স্ক্যালোনি নয়, মেসির চোখে বিশ্বসেরা কোচ যিনি

বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০১:৪৫ পিএম

কাতার বিশ্বকাপ জিতে ক্যারিয়ারে পূর্ণতা পেয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার সেই সাফল্যের পেছনের নায়ক ছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। তবে সেরা কোচ হিসেবে তাকে বেছে নেননি মেসি। তার চোখে বিশ্বের সেরা কোচ পেপ গার্দিওয়ালা।

সম্প্রতি ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানান বিশ্বসেরা এই ফুটবলার।

তিনি বলেন, আমার কাছে পেপ গার্দিওয়ালা অনন্য। অসাধারণ অনেক কোচ আছেন, কিন্তু তার মধ্যে আলাদা কিছু আছে। খেলার দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা, খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ—সব মিলিয়ে তিনি সবচেয়ে পরিপূর্ণ। 

আরও পড়ুন
MESSI_20250905_171446374

বিশ্বকাপ ড্রয়ের আগমুহূর্তে যে বার্তা দিলেন মেসি

মেসি বলেন, তিনি (গার্দিওয়ালা) যেখানে গেছেন, জিতেছেন। আর শুধু জেতা নয়, তার দলগুলো যেভাবে খেলে—সেটাই তাকে অন্য সবার চেয়ে আলাদা করে।

স্ক্যালোনিকে ছেড়েকে গার্দিওয়ালাকে বেছে নেওয়ার যথেষ্ট কারণও রয়েছে মেসির কাছে। কারণ, বার্সেলোনার নিজের সেরা সময়টা পার করেছেন গার্দিওয়ালার সময়ে। ট্রেবল জয় থেকে চ্যাম্পিয়নস লিগ মেসির সম্ভাব্য সকল শিরোপা জিততে বিশেষ ভূমিকা রেখেছেন গার্দিওয়ালা।

2770623-57234470-2560-1440

গার্দিওয়ালা দায়িত্ব ছাড়ার পর এখনও পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে পারেনি বার্সেলোনা। গত আসরে সেই সম্ভাবনা তৈরি হলেও তা কাজে লাগাতে পারেনি হান্সি ফ্লিকের শিষ্যরা।

উল্লেখ্য, আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন মেসি। কারণ, বয়স বাড়লেও মেসিকে নিয়েই বিশ্বকাপের বিমানে উঠতে চান কোচ লিওনেল স্ক্যালোনি।

আরটিভি/এসআর