images

খেলা / ফুটবল

মোবাইলে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের ড্র

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৯:৫০ পিএম

আর কয়েক মাস পরই শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে থাকবে রেকর্ড ৪৮ দল। এরই মধ্যে ৪২টি দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মূলপর্বের গ্রুপ ড্র। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে শুরু হবে এই অনুষ্ঠান। ড্র অনুষ্ঠিত হবে শহরের অন্যতম ঐতিহাসিক ভেন্যু জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে। এ আয়োজনে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গ্রুপ ড্র কীভাবে হবে, মোট চারটি পট থাকবে। প্রতিটি পট থেকে একটি করে দল নিয়ে নির্ধারণ করা হবে গ্রুপ।

একই মহাদেশের দুই দল একই গ্রুপে পড়বে না এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হবে। ইউরোপের দল বেশি হওয়ায় একই গ্রুপে দুটি ইউরোপিয়ান দল থাকা স্বাভাবিক।

মোবাইলে দেখুন বিশ্বকাপের ড্র! ড্র অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে, ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে, ফিফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।  যেকোনো স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ থেকে সহজেই দেখা যাবে এই আয়োজন।

বিশ্বকাপের উত্তেজনা বাড়িয়ে দিতে ড্র অনুষ্ঠান সব সময়ই ফুটবলভক্তদের জন্য বিশেষ আকর্ষণ। এবারের ৪৮ দলের সুপার-আসরের গ্রুপিং নিয়েও ফুটবলবিশ্বে চলছে দারুণ আগ্রহ।

আরও পড়ুন
messi

মেসির চোখে ২০২৬ বিশ্বকাপে যারা ফেভারিট

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ৪২ দল। যৌথ আয়োজক : কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র।  এএফসি (এশিয়া) : অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান।  সিএএফ (আফ্রিকা) : আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া।  কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা) : কুরাসাও, হাইতি, পানামা। কনমেবল (দক্ষিণ আমেরিকা) : আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে। ওএফসি (ওশেনিয়া) : নিউজিল্যান্ড। উয়েফা (ইউরোপ) : অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড। 

আরটিভি/এসকে