শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৫:২১ পিএম
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত গ্রুপপর্বের ড্র প্রকাশ হয়েছে। প্রথমবারের মতো ৪৮ দলের এই মহাযজ্ঞে এখন পর্যন্ত কোয়ালিফাই নিশ্চিত করেছে ৪২টি দল। বাকি ছয় দল প্লে-অফের মাধ্যমে উঠে আসবে। তবে চূড়ান্ত প্রতিপক্ষ জানা না থাকলেও ড্রতে ফিরে এসেছে আগের তিন বিশ্বকাপের স্মৃতি, বিশেষ করে ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডের গ্রুপে।
ব্রাজিল–স্কটল্যান্ড–মরক্কো: ১৯৯৮-এর স্মৃতি ফিরে এলো। ‘সি’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, মরক্কো ও হাইতি। কাকতালীয়ভাবে ১৯৯৮ বিশ্বকাপেও স্কটিশদের প্রতিপক্ষ ছিল ব্রাজিল ও মরক্কো।
১৯৯৮ সালে ব্রাজিল ৩-০ ব্যবধানে হারিয়েছিল মরক্কোকে, স্কটল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করেছিল সেলেসাও আর মরক্কো ৩-০ গোলে হারিয়েছিল স্কটল্যান্ডকে।
এই ইতিহাস আবারও স্কটল্যান্ডকে কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। অপরদিকে, ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে খেলা মরক্কো এবারও দুর্দান্ত ফর্মে থাকবে বলে প্রত্যাশা।
ব্রাজিল তাদের প্রথম ম্যাচও খেলবে মরক্কোর বিপক্ষে ১৯৯৮ সালের মতোই।ফ্রান্স–সেনেগাল: ২০০২-এর পুনরাবৃত্তি ‘আই’ গ্রুপে। ‘আই’ গ্রুপে পড়েছে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স, তাদের সঙ্গে আছে সেনেগাল, নরওয়ে ও একটি প্লে-অফ বিজয়ী দল (ইরাক/বলিভিয়া/সুরিনাম)।
২০০২ বিশ্বকাপেও একই গ্রুপে ছিল ফ্রান্স–সেনেগাল, সেই আসরে সেনেগাল ১-০ ব্যবধানে হারায় ফ্রান্সকে। এ ছাড়া এই গ্রুপে বিশেষ আলোচনার বিষয় কিলিয়ান এমবাপে বনাম আর্লিং হালান্ড। দুই মহাতারকার লড়াই নিয়ে ফুটবলবিশ্বে আগ্রহ তুঙ্গে।
‘গ্রুপ অব ডেথ’ হিসেবে আখ্যা পেল ইংল্যান্ডের ‘এল’ গ্রুপ। ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে কঠিন গ্রুপ হিসেবে বিবেচিত হচ্ছে ‘এল’। যেখানে রয়েছে: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।
২০১৮ বিশ্বকাপেও গ্রুপপর্বে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড–পানামা। সেই ম্যাচে ৬-১ গোলে জিতে বড় জয় পায় ইংলিশরা। তবে এখন পরিস্থিতি বদলেছে—পানামা ২০২৩ কনকাকাফ গোল্ড কাপে রানার্সআপ হয়ে নিজেদের শক্তি বাড়িয়েছে। অপরদিকে ক্রোয়েশিয়া ও ঘানারও রয়েছে বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা ও সামর্থ্য। ফলে এই গ্রুপে উত্তেজনা থাকবে চরমে।
.প্রথমবার ৪৮ দল, ম্যাচ ৬৪ থেকে বেড়ে ১০৪, টুর্নামেন্ট শুরু: ১১ জুন ২০২৬, ভেন্যু: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি স্টেডিয়াম। ম্যাচ সংখ্যা: ৬৪ থেকে বেড়ে ১০৪।
গ্রুপ থেকে উঠবে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল (মোট ৩২), সঙ্গে তৃতীয় স্থানের সেরা আট দল নিয়ে হবে রাউন্ড অব ৩৬ এরপর হবে রাউন্ড অব সিক্সটিন, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ১৯ জুলাই ফাইনাল।
আরটিভি/এসকে