নেইমারকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ০৩:১৮ পিএম


নেইমারকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন আনচেলত্তি
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। ইনুজির কারণে আনচেলত্তির স্কোয়াডে জায়গা পাচ্ছেন তিনি। তাই বিশ্বকাপে নেইমার থাকবে কিনা এই প্রশ্নের মুখোমুখি হতে বার বার পড়তে হয়েছে আনচেলত্তিকে। তবে এবার নেইমার ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপ ড্র শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনচেলত্তি।

এই ইতালিয়ান কোচ বলেন, আমি জানি, আপনারা নেইমারকে নিয়ে খুবই আগ্রহী। কিন্তু মনে রাখতে হবে, এখন ডিসেম্বর, বিশ্বকাপ শুরু হবে জুনে। মে মাসে যখন আমি স্কোয়াড ঘোষণা করবো, তখন যদি নেইমার যোগ্য প্রমাণিত হয়, ফিট থাকে, অন্যদের সমান বা তাদের চেয়েও ভালো থাকে, তাহলে সে বিশ্বকাপে খেলবে। বিষয়টি খুবই সরল।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এ মৌসুমে সান্তোসের হয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচ খেলেছেন নেইমার। করেছেন ৮ গোল ও ১টি অ্যাসিস্ট। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বেও তার পারফরম্যান্স ছিলো উল্লেখযোগ্য, ৪ ম্যাচে ২ গোল ও ৩ অ্যাসিস্ট।

‘সি’ গ্রুপে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। একই গ্রুপে রয়েছে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতি। 

বিজ্ঞাপন

প্রতিপক্ষ নিয়ে তিনি বলেন, ব্রাজিলের গ্রুপটি মোটেই সহজ নয়। মরক্কো গত বিশ্বকাপে দুর্দান্ত খেলেছে, স্কটল্যান্ডও শক্ত ও অভিজ্ঞ দল। তাই নকআউটে উঠতে হলে শুরু থেকেই সেরা প্রস্তুতি দরকার।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission