images

খেলা / ফুটবল

বড় সিদ্ধান্তের ঘোষণা দিলেন নেইমার

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০১:৪৭ পিএম

সান্তোসের জার্সিতে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে ব্রাজিলের সিরি আ মৌসুম শেষ করলেন নেইমার। ক্রুজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। টানা তিন ম্যাচ জয় এনে অবনমনের শঙ্কা থেকে সান্তোসকে মুক্ত করেও মন ভরল না তার ম্যাচ শেষে দিলেন বড় সিদ্ধান্তের ঘোষণা। 

দীর্ঘদিন ধরে ভোগা হাঁটুর চোটের কারণে এবার অস্ত্রোপচারে যেতে হবে ব্রাজিলিয়ান সুপারস্টারকে।

মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামার আগে সান্তোসের হয়ে ১৫০ ম্যাচ পূর্ণ করায় নেইমারকে বিশেষ সম্মাননা জানানো হয়। স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি স্মারক গ্রহণ করেন। এরপর মাঠে নেমে প্লেমেকার হিসেবে সেরা ভূমিকা রেখে সান্তোসের দাপুটে জয় নিশ্চিত করেন। হাঁটুর ব্যথা নিয়েই শেষ তিন ম্যাচে দলকে এগিয়ে নিয়েছেন তিনি।

চোটের সঙ্গে লড়াইয়ের এই কঠিন সময়ের কথা জানিয়ে নেইমার বলেন, গত কয়েক সপ্তাহ ছিল অত্যন্ত কঠিন। যারা আমাকে মোটিভেট করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। তাদের সহায়তা না পেলে এভাবে খেলতে পারতাম না। এখন বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুতে অস্ত্রোপচার করাব।

এখনও জানা যায়নি চোটের ধরন বা কী ধরনের অস্ত্রোপচার হবে। তবে বিশ্বকাপের মাত্র ছয় মাস আগে সার্জারি এটি নেইমারের বিশ্বকাপ স্বপ্নকে বড় শঙ্কার মুখে ফেলেছে। দীর্ঘদিন ধরেই তিনি জাতীয় দলের বাইরে, আর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন পুরো ফিট না হলে দলে রাখা হবে না নেইমারকে।

আরও পড়ুন
sakib-bowlling

ইচ্ছা করেই ত্রুটিযুক্ত অ্যাকশন, দাবি সাকিবের

নেইমারের অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া সামনে কী মোড় নেয়, তা দেখার জন্য তাকিয়ে থাকবে ফুটবল বিশ্ব।

আরটিভি/এসকে