images

খেলা / ক্রিকেট

৯১৩ ইনিংসে প্রথমবার ‘রিটায়ার্ড আউট’ হলেন সাকিব

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৩:৩১ পিএম

দুই যুগের ক্রিকেট ক্যারিয়ারে এক অনন্য অভিজ্ঞতা যোগ হলো সাকিব আল হাসানের প্রোফাইলে। প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে ৮৭৯ ম্যাচের ৯১৩তম ইনিংসে এসে প্রথমবারের মতো ‘রিটায়ার্ড আউট’ হলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) অভিষেক ম্যাচেই সংঘটিত হয় এই ঘটনা। রোববার (৭ ডিসেম্বর) শারজায় এমআই এমিরেটসের মুখোমুখি হয় শারজাহ ওয়ারিয়র্স। ১৬তম ওভারে ১২ বলে ১৬ রান করা সাকিবকে কৌশলগত কারণে তুলে নেন টিম ম্যানেজমেন্ট। তার জায়গায় ক্রিজে নামানো হয় অধিনায়ক কাইরন পোলার্ডকে।

সানজামুল ইসলামের পর স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এমন সিদ্ধান্তের মুখ দেখলেন সাকিব। ২০১৯ বিপিএলে কোনো বল না খেলেই রিটায়ার্ড আউট হয়েছিলেন সানজামুল।

তবে সাকিবের কৌশলগত ত্যাগ ব্যাট হাতে পোলার্ড কাজে লাগাতে পারেননি। মাত্র ৪ রান করেই ফিরতে হয় তাকে। শেষ দিকে রোমারিও শেফার্ডের বিধ্বংসী ৩১* রান এমআই এমিরেটসকে এনে দেয় ৮ উইকেটে ১৮৫ রানের লড়াকু স্কোর।

জবাবে, ব্যাট করতে নেমে শারজাহ ওয়ারিয়র্সের টম কোলার-ক্যাডমোর (৫১) ও সিকান্দার রাজা (৬৪) দলকে জয়ের পথে রাখলেও শেষ পর্যন্ত সফল হতে পারেনি তারা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে থামে ১৮১ রানে। 

আরও পড়ুন
STOKES

ইংল্যান্ডের ড্রেসিংরুম দুর্বল পুরুষদের জন্য নয়: বেন স্টোকস

বল হাতে সাকিবের দিনটা ভালো যায়নি ২ ওভারে খরচ করেন ২৭ রান। তবুও তার দল এমআই এমিরেটস ম্যাচ জিতে মাঠ ছাড়ে রুদ্ধশ্বাস লড়াইয়ে।

আরটিভি/এসকে