ইংল্যান্ডের ড্রেসিংরুম দুর্বল পুরুষদের জন্য নয়: বেন স্টোকস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৩:১৫ পিএম


ইংল্যান্ডের ড্রেসিংরুম দুর্বল পুরুষদের জন্য নয়: বেন স্টোকস
বেন স্টোকস। ছবি: সংগৃহীত

অ্যাশেজ সিরিজে টানা দুই টেস্টে ভরাডুবির পর সতীর্থদের মানসিকতা নিয়ে কড়া বার্তা দিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ ও ব্রিসবেনে লজ্জাজনক পরাজয়ের পর তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তার ড্রেসিংরুম দুর্বল মানসিকতার খেলোয়াড়দের জন্য নয়।

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) ব্রিসবেন টেস্টে মাইকেল নেসারের ঝড়ো বোলিংয়ে ২৪১ রানে থেমে যায় ইংলিশ ইনিংস। ক্যারিয়ারসেরা ৫ উইকেট নেওয়ার দিনে অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৬৫ রানের। এই সামান্য লক্ষ্য তাড়ায় ২ উইকেট হারালেও অনায়াসে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় প্যাট কামিন্সের দল।

এর আগে, পার্থ টেস্ট মাত্র দুই দিনেই শেষ হয়ে ইংল্যান্ডকে অপমানজনকভাবে হারতে হয়। ব্রিসবেনে যদিও প্রতিরোধ ছিল, তবে প্রতিটি বিভাগেই ইংল্যান্ডকে ছাপিয়ে যায় অজিরা। সিরিজে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনি টেস্ট বাকি থাকলেও অ্যাশেজ ধরে রাখার দৌড়ে এখন অস্ট্রেলিয়াই নিঃসন্দেহে ফেভারিট।

বিজ্ঞাপন

পরাজয়ের পর দলের ব্যর্থতার কারণ হিসেবে দক্ষতার ঘাটতি নয়, বরং সিদ্ধান্ত নেওয়ার সময় মানসিক দুর্বলতাকেই চিহ্নিত করেছেন স্টোকস। তিনি প্রশ্ন তোলেন, চাপের মুহূর্তগুলোতে আমরা কী ধরনের মানসিকতা নিয়ে নামছি সেটি কি আমাদের নতুন করে ভাবতে হবে। 

ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, যখন আমরা ম্যাচে এগিয়ে থাকি, তখন দারুণ খেলি। পিছিয়ে পড়লেও ভালো করি। কিন্তু ম্যাচ যখন সমানে-সমান থাকে, তখন যথেষ্ট বার আমরা ম্যাচ জিততে পারছি না।

বিজ্ঞাপন

দ্বিতীয় ইনিংসে স্টোকস ও উইল জ্যাকসের ৯৬ রানের জুটি দলকে কিছুটা আশার আলো দেখালেও শেষ ১৭ রান তুলতে গিয়ে ৪ উইকেট হারিয়ে পরিস্থিতি আরও সংকটে পড়ে ইংল্যান্ড।

আরও পড়ুন

ম্যাচ শেষে সতীর্থদের উদ্দেশে কড়া বার্তা দিতে কার্পণ্য করেননি স্টোকস।তিনি বলেন, অস্ট্রেলিয়া দুর্বলদের জায়গা নয়।এটা সবাই জানে। আর আমি যে ড্রেসিংরুমের অধিনায়ক, সেটিও দুর্বল মানসিকতার পুরুষদের জায়গা নয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission