images

খেলা / ক্রিকেট

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানালেন শামসুর রহমান

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০১:০৫ পিএম

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শামসুর রহমান শুভ। দীর্ঘ ২০ বছর, ২০০৫ সাল থেকে শুরু হওয়া তার সাদা পোশাকের যাত্রা এখন শেষ হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের বিরুদ্ধে খেলতে নেমে শামসুর রহমান শুভ তার প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১৬০তম ও শেষ ম্যাচে মাঠ ছাড়লেন কান্না ভেজা চোখে। বরিশাল দলের হয়ে খেলতে নেমে দুই ইনিংসে যথাক্রমে ২৩ বলে ১১ রান ও ১৭ বলে ১৭ রান করেছেন তিনি। শেষ বলটি ছিল তোফায়েল আহমেদের। যাকে মুবিন আহমেদ দিশান আউট করেন, এবং সেটি ছিল তার সাদা পোশাকের শেষ বল। 

মাঠ ছাড়ার সময় দুই দলের ক্রিকেটার ও স্টাফরা তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে বিদায় জানান। এরপর ফেসবুকে শামসুর লিখেছেন, আজ আমি প্রথম শ্রেণির ক্রিকেটে আমার শেষ ইনিংস খেললাম। আমি জানি না কতটা অর্জন করতে পেরেছি, তবে নিজেকে সবসময় সৎ রাখার চেষ্টা করেছি। জানি, আর কোনো দিন সাদা পোশাক পরে খেলোয়াড় হিসেবে মাঠে নামতে পারব না। এটা একজন খেলোয়াড়ের জন্য ভীষণ কষ্টের মুহূর্ত। সবাই আমার জন্য দোয়া করবেন।

আরও পড়ুন
SALAH

এবার দল থেকে বাদ পড়লেন সালাহ

শামসুরের এই বিদায় বাংলা ক্রিকেটে একটি দীর্ঘ ও সম্মানজনক অধ্যায়ের সমাপ্তি, যেখানে তার সততা, নিষ্ঠা ও প্রতিজ্ঞা অনেক ক্রিকেটপ্রেমীর হৃদয়ে গেঁথে থাকবে। ভবিষ্যতে তিনি যেখানেই থাকুন, তার প্রতি সকলের শুভকামনা রইল।

আরটিভি/এসকে