images

খেলা / ক্রিকেট

বিজয় দিবসে নান্নুদের বিপক্ষে সহজ জয় আশরাফুলদের

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ০২:৪৫ পিএম

মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ মিরপুরে মাঠে নেমেছিল সাবেক ক্রিকেটাররা। যেখানে মিনহাজুল আবেদীন নান্নুর শহীদ জুয়েল একাদশকে ৩৮ রানে হারিয়েছে মোহাম্মদ আশরাফুলের দল মুশতাক একাদশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ম্যাচে আগে ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুলের দল মুশতাক একাদশ সংগ্রহ করে ১৩৮ রান। জবাবে মিনহাজুল আবেদীন নান্নুর জুয়েল একাদশ করতে পারে ১০০ রান। 

জবাব দিতে নেমে জুয়েল একাদশের জাভেদ ওমর বেলিম ফেরেন ৮ বলে ৩ রান করে। আরেক ওপেনার শাহরিয়ার নাফীস টিকে ছিলেন এক প্রান্ত ধরে। পরে নাফীস ৩৩ বলে ৩৬ রান করে সাজঘরে ফিরে যান। শেষ দিকে মিনহাজুল আবেদীন নান্নু ৮ বলে ২ রান করে টিকে ছিলেন। 

আরও পড়ুন
LITcopy

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এছাড়া ১৯ বলে ২৬ রান করে অপরাজিত ছিলেন তালহা জুবায়ের। ৪ উইকেট হারিয়ে ১০০ রানে থামে জুয়েল একাদশ। মুশতাক একাদশ পায় ৩৮ রানের বড় জয়। 

মুশতাক একাদশের হয়ে ১টি করে উইকেট নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান। 

এর আগে ব্যাট করতে নেমে দলের হয়ে সর্বোচ্চ ২৬ বলে ৪৬ রান করেন নাদিফ চৌধুরী। এ ছাড়া ২৭ বলে ৪২ রানের ক্যামিও খেলে শেষ পর্যন্ত টিকে ছিলেন তুষার ইমরান। এতে ১৩৮ রান রানের পুঁজি পায় আশরাফুলরা।

জুয়েল একাদশের হয়ে ৩ উইকেট শিকার করেন আবদুর রাজ্জাক। একটি করে উইকেট নিয়েছেন আনোয়ার হোসাইন এবং তারেক আজিজ খান।

আরটিভি/এসআর