শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ১২:২২ পিএম


শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। ছবি: সংগৃহীত

১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন অর্জুন রানাতুঙ্গা। তবে দেশটির পেট্রোলিয়ামমন্ত্রী থাকাকালীন দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করার পরিকল্পনা করছে দেশটির সরকার।

বিজ্ঞাপন

দুর্নীতিবিরোধী সংস্থার অভিযোগ, অর্জুনা রানাতুঙ্গা ও তার ভাই দীর্ঘমেয়াদি তেল ক্রয় চুক্তি প্রদানের নিয়ম পরিবর্তন করেন। এর ফলে তুলনামূলক বেশি দামে স্পট মার্কেট থেকে তেল কেনা হয়। 

ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, ২০১৭ সালে ২৭টি এমন ক্রয়ের কারণে রাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৮০০ মিলিয়ন রুপি, যা সে সময়ের হিসেবে ৫০ লাখ মার্কিন ডলারেরও বেশি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

কমিশন কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামাকে জানায়, অর্জুন বর্তমানে বিদেশে রয়েছেন এবং দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।

এর আগে, আটক হয়েছিলেন অর্জুন রানাতুঙ্গার বড় ভাই ধাম্মিকা রানাতুঙ্গা। পরে তিনি জামিনে মুক্তি পান। অর্জুন মন্ত্রী থাকাকালীন রাষ্ট্রায়ত্ত সিলন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ছিলেন। 

বিজ্ঞাপন

অর্জুনা রানাতুঙ্গা দেশটির ক্রিকেটের কিংবদন্তি। ১৯৯৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কাকে ক্রিকেট বিশ্বকাপ জেতান তিনি। যা দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা সাফল্য হিসেবে বিবেচিত।

রানাতুঙ্গা ভাইদের বিরুদ্ধে এই মামলা প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে সরকারের দুর্নীতিবিরোধী বৃহত্তর অভিযানের অংশ। গত বছর ক্ষমতায় এসে তিনি প্রাতিষ্ঠানিক ও দীর্ঘদিনের দুর্নীতি দমনের অঙ্গীকার করেছিলেন।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission