images

খেলা / ক্রিকেট

বিপিএল শুরুর আগেই রংপুর শিবিরে দুঃসংবাদ

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ , ১২:০২ পিএম

আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫, যেখানে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ভেন্যুতে ইতোমধ্যে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি পৌঁছে গেছে। তবে মাঠের লড়াই শুরুর আগেই রংপুর রাইডার্সের জন্য এল দুঃসংবাদ।

রংপুর রাইডার্সের স্পিনার নাইম হাসান সাইড স্ট্রেনের চোটে আক্রান্ত হয়েছেন। সোমবার(২২ ডিসেম্বর) প্রস্তুতি ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিরুদ্ধে এই চোট পেয়েছেন নাইম। বিসিবির মেডিকেল বিভাগ তাকে দুই সপ্তাহের বিশ্রাম নিতে বলেছেন। 

এর ফলে নাইম হাসান সিলেট এবং চট্টগ্রাম পর্ব মিস করবেন বলে ধারণা করা হচ্ছে। ঢাকা পর্বে অংশগ্রহণ করতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়। রংপুর রাইডার্সের এক কর্মকর্তা জানিয়েছেন, দুই সপ্তাহের বিশ্রামের পর অবস্থার ওপর নির্ভর করবে নাইমের খেলা।

নাইম হাসান নিজেও জানিয়েছেন, যদিও সিলেট ও চট্টগ্রাম পর্ব মিস করবেন, তবে তিনি ঢাকা পর্ব থেকে দলের সঙ্গে মাঠে ফিরতে আশাবাদী।

আরও পড়ুন
ENGLAND

ইংলিশ ক্রিকেটারদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ

এভাবে বিপিএল শুরুর আগেই রংপুর রাইডার্সের জন্য বড় ধাক্কা হতে পারে নাইমের এই চোট। এখন দর্শক ও সমর্থকদের নজর থাকবে তার সেরে ওঠার ওপর।

আরটিভি/এসকে