অ্যাশেজ সিরিজে ধারাবাহিক হারে দেশীয় দর্শক ও মিডিয়ার তীব্র সমালোচনার মুখে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সিরিজের মাঝখানে কিছু ক্রিকেটারের অবৈধ ঘোরাঘুরি এবং অতিরিক্ত মদ্যপানের অভিযোগ উঠায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত শুরু করতে যাচ্ছে।
ইসিবির ক্রিকেট ডিরেক্টর রব কি জানিয়েছেন, ‘ছয় দিনের মদ্যপান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অবশ্যই বিষয়টি ভালোভাবে তদন্ত করবো। আমি ড্রিংকিং কালচার পছন্দ করি না।’ তারা এই ঘটনার বিস্তারিত খতিয়ে দেখবে।
অ্যাশেজ সিরিজের প্রথম তিনটি টেস্টে ইংল্যান্ডের খারাপ পারফরম্যান্সের পেছনে এই বিতর্কিত কর্মকাণ্ডকে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। অ্যাডিলেড টেস্টের আগে ৪ দিন কুইন্সল্যান্ড উপকূলে ঘোরাঘুরি করার সময় বেন স্টোকস ও তার সতীর্থদের মদ্যপানের অভিযোগ উঠেছে।
এটি নতুন ঘটনা নয়, এর আগেও নিউজিল্যান্ড সফরে এক ম্যাচের আগের রাতে হ্যারি ব্রুক ও জেকব বেথেল মদ্যপানের খবর পেয়েছিল ইসিবি। তখন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি, তবে এবার অ্যাশেজে হারের পর বোর্ড কঠোর অবস্থান নিতে পারে।
অন্যদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে বক্সিং ডে টেস্টের জন্য নতুন অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথকে নিয়োগ দিয়েছে। দলে ফিরেছেন টড মারফি ও ঝাই রিচার্ডসন। ইনজুরির কারণে নেই নাথান লায়ন ও প্যাট কামিন্স।
আরটিভি/এসকে




