images

খেলা / ক্রিকেট

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া-ভারত, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৫:০০ পিএম

চলতি বছরের পর ২০২৬ সালেও ঘরের মাঠে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আগামী বছরের হোম সিরিজগুলোর সূচি প্রকাশ করেছে। ঘোষিত সূচি অনুযায়ী ২০২৬ সালে ঘরের মাঠে মোট পাঁচটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করবে বিসিবি, যেখানে অংশ নেবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর আগামী মার্চ মাসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। এরপর একই বছরের মে মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসবে মোহাম্মদ রিজওয়ানের দল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় দুই ধাপে এই সফর অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের দুই সিরিজের মাঝেই বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন কিউই দল ১৭ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

এরপর জুন মাসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সফর শেষ হতেই সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। বিরাট কোহলি ও রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত দলও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বিশ্বকাপের আগে হওয়ায় ওয়ানডে সিরিজে কোহলি-রোহিতদের দেখা যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

ঘরের মাঠে বাংলাদেশের বছরের শেষ সিরিজটি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শাই হোপ ও রস্টন চেজদের দল। সিরিজ শুরুর আগে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে দুই দল।

এ ছাড়া আগামী মে মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ‘এ’ দল। সফরে তারা দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। তবে সূচি প্রকাশ করা হলেও এখনো ম্যাচগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বিসিবি।

২০২৬ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি
বাংলাদেশ বনাম পাকিস্তান 
প্রথম ওয়ানডে– ১২ মার্চ, ২০২৬ 
দ্বিতীয় ওয়ানডে– ১৪ মার্চ, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

প্রথম ওয়ানডে– ১৭ এপ্রিল, ২০২৬ 
দ্বিতীয় ওয়ানডে– ২০ এপ্রিল, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ২৩ এপ্রিল, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ২৭ এপ্রিল, ২০২৬ 
দ্বিতীয় টি-টোয়েন্টি– ২৯ এপ্রিল, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২ মে, ২০২৬

বাংলাদেশ বনাম পাকিস্তান

প্রথম টেস্ট– ৮-১২ মে, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

প্রথম ওয়ানডে– ৫ জুন, ২০২৬ 
দ্বিতীয় ওয়ানডে– ৮ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১১ জুন, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ১৫ জুন, ২০২৬ 
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১৮ জুন, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২০ জুন, ২০২৬

বাংলাদেশ বনাম ভারত

প্রথম ওয়ানডে– ১ সেপ্টেম্বর, ২০২৬ 
দ্বিতীয় ওয়ানডে– ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ৬ সেপ্টেম্বর, ২০২৬
প্রথম টি-টোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, ২০২৬ 
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১২ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আরও পড়ুন
bd

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত!

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ

ওয়ার্মআপ– ২২-২৪ অক্টোবর (তিন দিনব্যাপী)
প্রথম টেস্ট– ২৮ অক্টোবর-১ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

আরটিভি/এসকে