ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড চূড়ান্ত!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৩ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ক্রিকেটাররা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। তবে টুর্নামেন্ট শেষ হলেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিপিএলকেই প্রস্তুতির প্রধান মঞ্চ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইতোমধ্যে আইসিসির কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেদের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে বিসিবি। ঘোষিত এই প্রাথমিক দলে জায়গা হয়নি জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের। তবে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

এদিকে বিপিএলের শুরু থেকেই নজর কেড়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার। প্রথম কয়েক ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে দুই ম্যাচেই কার্যকর পারফরম্যান্স দেখিয়েছেন রিপন মন্ডল। পাশাপাশি অলরাউন্ড পারফরম্যান্সে আলোচনায় এসেছেন আলিস ইসলামও। ভালো করা এসব ক্রিকেটারের পারফরম্যান্স নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করছে।

বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তনের সুযোগ থাকছে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ফলে বিপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে প্রাথমিক স্কোয়াডে পরিবর্তন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বিশ্বকাপের প্রাথমিক সম্ভাব্য দল : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, পারভেজ ইমন, তানজিদ তামিম, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
পর্তুগাল জাতীয় ফুটবল দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এবার রোনালদোর বড় বোন এলমা আভেইরো জানিয়েছেন, জাতীয় দলে ভাইয়ের ফেরার চেয়ে না ফেরার সম্ভাবনাই বেশি।
রোনালদোকে নিয়ে বোনের বিস্ফোরক মন্তব্য
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের নারী দলের সাবেক ব্যাটার পুনম রাউত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার কথা জানান তিনি।
১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন পুনম রাউত
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
ছয় ম্যাচ পাতানো, আরও ছয় ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা এবং অন্য খেলোয়াড়দের দুর্নীতির চক্রে জড়ানোর অভিযোগে সার্বিয়ার টেনিস খেলোয়াড় স্টেফান মিলিচেভিচকে ২৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
ম্যাচ পাতানোর অভিযোগে ২৪ বছর নিষিদ্ধ টেনিস খেলোয়াড়
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের বিতর্কিত পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চেয়েছেন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিতর্কিত সিদ্ধান্তের জন্য ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
চার ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার পর রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
কার্ড দেখানোর জন্য রেফারিরা আমাকেই টার্গেট করে: ভিনিসিয়ুস
আরও পড়ুন
শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানোর আহ্বান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটির সভাপতি ড. সুমন ও সম্পাদক শিবলী
বাংলাদেশে শিক্ষিত তরুণদের মধ্যে বেকার ২৯ শতাংশ: আইএমএফ
বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি