images

খেলা / ক্রিকেট

রংপুর রাইডার্সকে সহজ লক্ষ্য দিল সিলেট টাইটান্স

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৯:২৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর আজকের দ্বিতীয় ম্যাচে সিলেট টাইটান্স ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেছে। এই স্কোর তাড়া করতে রংপুর রাইডার্সকে করতে হবে ১৪৫ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান সিলেট টাইটান্সকে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। শুরুতেই সিলেটের ব্যাটসম্যানরা তেমন সুবিধা করতে পারেনি, পাওয়ার প্লেতে তারা হারায় তিন উইকেট। সাইম ১১, মেহেদী হাসান মিরাজ ৫ এবং রনি ১৯ রান করে আউট হন।

পারভেজ হোসেন ইমনও তার ভালো ফর্ম বজায় রাখতে পারেননি; মাত্র ১৯ বলে ১৫ রান করেন তিনি।

পঞ্চম উইকেটে আফিফ হোসেন ও ইথান ব্রুকস দারুণ জুটি গড়েন এবং ৬৭ রান যোগ করেন। আফিফ ৩১ বলে ৪৬ রান করে ফিরে যান, আর ব্রুকস ৩২ রান করেন। অন্যদিকে আজমতউল্লাহ ওমরজাই ৬ রান, খালেদ আহমেদ শূন্য রানে আউট হন। নাসুম ও আমির অপরাজিত রয়েছেন যথাক্রমে ৬ ও ২ রানে।

রংপুর রাইডার্সের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ, যারা তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া আলিস আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী একজন করে উইকেট নেন।

আরও পড়ুন
south-africa

চমক দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

রংপুর রাইডার্সের সামনে এখন সহজ লক্ষ্যের চ্যালেঞ্জ, ১৪৫ রান সংগ্রহ করেই জয়ের মুখ দেখার সুযোগ তাদের।

আরটিভি/এসকে