চমক দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ , ০৮:২৭ পিএম


চমক দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ঘোষণা করল চমকপ্রদ স্কোয়াড। ১৫ সদস্যের দলে দারুণ ফর্মে থাকা ট্রিস্টান স্টাবস ও রায়ান রিকেলটনকে স্থান দেওয়া হয়নি। পাশাপাশি ওপেনার রেজা হ্যানড্রিকস ও রাশি ভ্যান ডার ডুসেনও দলের বাইরে থাকলেন।

দলে জায়গা পেয়েছেন নতুন মুখ জেসন স্মিথ, জর্জ লিন্ডে ও কেনা মাফাকা। দল ঘোষণার পর নির্বাচক প্যাট্রিক মারোনি বলেন, কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি এই স্কোয়াড ভারত ও শ্রীলঙ্কার কন্ডিশনে সফল হবে।

দক্ষিণ আফ্রিকার হেড কোচ শুকরি কনরাডও জানান, ভারতে খেলার সাম্প্রতিক অভিজ্ঞতা দলের জন্য খুবই কাজে আসবে। বিশ্বকাপ শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল, যার স্কোয়াড পরে ঘোষণা করা হবে। দক্ষিণ আফ্রিকা এবার বিশ্বকাপের মঞ্চে নতুন খেলোয়াড়দের নিয়ে মাঠে নামতে যাচ্ছে, যা তাদের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড:

এইডেন মারক্রাম (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, করবিন বোশ, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, জর্জ লিন্ডে, কেশব মহারাজ, কেনা মাফাকা, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা ও জেসন স্মিথ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission