images

খেলা / ক্রিকেট

কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ায় যা বললেন মোস্তাফিজ

শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ , ০৮:০৭ পিএম

বিপিএলের আজকে কোনো ম্যাচ ছিলো না। সাধারণত কোনো ম্যাচ না থাকলে ক্রিকেটাররা দিনটি ফুরফুরে মেজাজে সময় কাটাতে চান। কিন্তু বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের জন্য দিনটি ছিল হতাশাজনক। দীর্ঘদিনের আইপিএল খেলোয়াড় মোস্তাফিজকে রাজনৈতিক টানাপোড়নের কারণে কলকাতা নাইট রাইডার্স  ছেড়ে দিতে বাধ্য হলো।  

১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএল নিলামে মোস্তাফিজের জন্য বড় লড়াই হয় ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নেয় কেকেআর। কিন্তু ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠী ও নেটিজেনদের চাপ ও বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অভিযোগ তুলে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে ছাড়ার নির্দেশ দেয়। 

এই সংবাদ প্রকাশের পর মোস্তাফিজ বলেন, ছেড়ে দিলে কী আর করার। মৃদুভাষী মোস্তাফিজ আর বেশি কিছু বলতে চাননি।

ক্রিকেট মাঠে তার পারফরম্যান্স দুর্দান্ত। আইপিএলে ২০১৬ সাল থেকে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। এবার নিলামে এত বেশি দামে কেনা হয়েছিল। সাম্প্রতিক আইপিএল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। বিপিএলেও ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন। গতকাল সিলেট টাইটানসের বিরুদ্ধে ৪ ওভারে ৩ উইকেট নিয়েছেন মাত্র ২৪ রান দিয়ে।

এই কঠিন সময় মোস্তাফিজের পাশে দাঁড়িয়েছে রংপুর রাইডার্স। তাদের ফেসবুক পোস্টে লেখা ছিল, সুযোগ কেড়ে নেওয়া যায়, তবে সম্মান মাঠেই অর্জন করতে হয়।

আরও পড়ুন
suzon

মুস্তাফিজ ইস্যুতে সরকারের হস্তক্ষেপ চান খালেদ মাহমুদ সুজন

মোস্তাফিজের এই পরিস্থিতি শুধু তার জন্য নয়, বাংলাদেশের ক্রিকেটের জন্যও একটি দুঃখজনক ঘটনা। তিনি এখনো অনেক ক্রিকেটপ্রেমীর মন জয় করে রেখেছেন।

আরটিভি/এসকে